June 5, 2026, 6:07 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

আকরাম শাহ জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়ীয়া

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে অভিযান চালিয়ে ১ হাজার ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পালসার মোটরসাইকেল জব্দ করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ জুন) রাত ৭টা ৫ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ থানা পুলিশের একটি দল আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন পালসার মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হলে দুই আরোহীর কাছ থেকে ১ হাজার ৫৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন মিনহাজ, পিতা মৃত সিরাজুল ইসলাম, গ্রাম দেবগ্রাম, থানা আখাউড়া এবং নিলয় মিয়া, পিতা বাছির মিয়া, গ্রাম বাদেশরায়, থানা ব্রাহ্মণবাড়িয়া সদর।
পুলিশ জানায়, উদ্ধারকৃত ইয়াবা ও মোটরসাইকেল আইনানুগ প্রক্রিয়ায় জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, মিনহাজের বিরুদ্ধে পূর্বেও মাদক সংক্রান্ত মামলা রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত।
এ ঘটনায় আশুগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলমান রয়েছে বলে থানা সূত্রে জানা গেছে।



ফেসবুক কর্নার