June 8, 2026, 10:47 am
শিরোনাম :
ধুলাবালির যন্ত্রণায় কুড়িগ্রামে সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ বিজিবির আপত্তিতে ৭২ ঘণ্টা পর শূন্যরেখা থেকে ১১ জনকে সরাল বিএসএফ কিশোরগঞ্জে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ সিলেটে ৬ বছরের শিশুকে ধর্ষনের চেষ্টাঃবৃদ্ধ আটক মজুরি বৃদ্ধির দাবিতে আকিজ বিড়ি শ্রমিকদের সড়ক অবরোধ, যানজটে ভোগান্তি নওগাঁয় জমি বিরোধে বৃদ্ধ নিহত, চারজন আটক বাকেরগঞ্জে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক অর্ধেকেরও কম বিদ্যুৎ, ৮৮ কিলোমিটারের মরণফাঁদ: রৌমারী-রাজীবপুরে জ্বলছে ক্ষোভ রামপালে বাজারে পচা মাংস বিক্রি: দুই ব্যবসায়ীর জেল-জরিমানা

সিজারের সময় নবজাতকের মাথা কেটে যাওয়ার অভিযোগ, থানায় লিখিত অভিযোগ

শ্রী রামকৃষ্ণ রায় কুড়িগ্রাম

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অপারেশনের সময় নবজাতকের মাথায় গুরুতর আঘাত লাগার অভিযোগ উঠেছে। এ ঘটনায় নবজাতকের পরিবার ক্লিনিক কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট চিকিৎসকের বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ অনুযায়ী, উপজেলার বাসস্ট্যান্ড সংলগ্ন সীমান্ত ক্লিনিকে গত ৫ জুন প্রসববেদনা নিয়ে ভর্তি হন কচাকাটা এলাকার লাইলী বেগম (২৬)। পরে ক্লিনিক কর্তৃপক্ষ জরুরি সিজারিয়ান অপারেশনের সিদ্ধান্ত নেয়। অপারেশনের পর নবজাতকের মাথার ডান পাশে কাটা ও সেলাইয়ের চিহ্ন দেখতে পান স্বজনরা।
পরিবারের দাবি, অস্ত্রোপচারের সময় অসাবধানতার কারণে নবজাতকের মাথায় আঘাত লাগে। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে ক্লিনিক কর্তৃপক্ষ সন্তোষজনক ব্যাখ্যা দেয়নি। পরবর্তীতে নবজাতকের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য অন্য হাসপাতালে নেওয়ার চেষ্টা করা হয়।
রবিবার (৭ জুন) নবজাতকের পিতা মো. আলম মিয়া ভূরুঙ্গামারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং উভয় পক্ষের সঙ্গে কথা বলে।
ভূরুঙ্গামারী থানার উপ-পরিদর্শক (এসআই) আলী-উল-হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে ক্লিনিক পরিদর্শন করা হয়েছে। নবজাতক ও প্রসূতির চিকিৎসাকে অগ্রাধিকার দিয়ে তাদের কুড়িগ্রাম সদর হাসপাতালে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে ক্লিনিক কর্তৃপক্ষের সঙ্গে কথা হলে তারা চিকিৎসা-সংক্রান্ত বিষয়গুলো তদন্তের মাধ্যমে স্পষ্ট হবে বলে জানায়। অভিযুক্ত চিকিৎসকের বক্তব্য নেওয়ার চেষ্টা করা হলেও বিস্তারিত মন্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনাটি এলাকায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। স্থানীয়রা ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং দোষী ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার