July 1, 2026, 4:42 pm
শিরোনাম :
গায়ে হলুদের আগের দিন গলায় ফাঁস দিয়ে কিশোরীর আত্মহত্যা ১৮ মাসের প্রকল্প ৭২ মাসেও শেষ হয়নি, ভোগান্তিতে লক্ষ্মীপুর সদর হাসপাতালের রোগীরা জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে হৃদয় সৌহার্দ্যের নিদর্শন হিসেবে ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ ১ জুলাই শুরু হয়েছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সুশাসন ও বৈষম্যহীন সমাজ গঠনে সবাইকে একসঙ্গে কাজের আহ্বান জানালেন সমাজকল্যাণমন্ত্রী নিখোঁজের একদিন পর সিলেটে উদ্ধার ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী অবৈধ সম্পদ অর্জনের মামলায় বেনজীরের বিরুদ্ধে ১৪ জনের সাক্ষ্যগ্রহণ শেষ জামায়াতের ছায়া বাজেট আর পাস হওয়া বাজেট কাছাকাছিই: শফিকুর রহমান ধর্মের নামে সন্ত্রাসবাদ সমর্থন করে না বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশের দল ঘোষণা, নেতৃত্বে হৃদয়

অভয়নগর প্রতিবেদক

আসন্ন জিম্বাবুয়ে সফরের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নিয়মিত অধিনায়ক লিটন দাসের অনুপস্থিতিতে প্রথমবারের মতো টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেবেন তাওহীদ হৃদয়।

বুধবার (১ জুলাই) ঘোষিত দলে ফিরেছেন মোসাদ্দেক হোসেন সৈকত ও ইয়াসির আলী চৌধুরী। বাদ পড়েছেন সৌম্য সরকার এবং শামীম হোসেন পাটোয়ারি।

তাওহীদ হৃদয় (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, তানজিদ হাসান, মোহাম্মদ সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, ইয়াসির আলী চৌধুরী, কাজী নুরুল হাসান সোহান, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, নাহিদ রানা, মোহাম্মদ সাইফ উদ্দিন ও আব্দুল গাফ্ফার সাকলায়েন।

প্রসঙ্গত, তিন ম্যাচ সিরিজের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে। আগামী ১৫ জুলাই প্রথম টি-টোয়েন্টি ম্যাচের মধ্য দিয়ে শুরু হবে মাঠের লড়াই। ১৭ জুলাই দ্বিতীয় এবং ১৯ জুলাই সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচটি অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই বাংলাদেশ সময় বিকেল সাড়ে চারটায়।



ফেসবুক কর্নার