August 1, 2026, 10:38 pm

এবার প্রভার রহস্যময় ফেসবুক পোস্টে!

অভয়নগর প্রতিবেদক

রহস্যময় এক সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে ঘিরে আবারও আলোচনায় এসেছেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। ইনস্টাগ্রামে কয়েকটি নতুন ছবি প্রকাশের পাশাপাশি দেওয়া আবেগঘন ক্যাপশন ভক্তদের মনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে।

সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কয়েকটি ছবি শেয়ার করেন প্রভা। হালকা রঙের পোশাক, খোলা চুল ও সাদামাটা সাজে তোলা ছবিগুলোতে তাকে নান্দনিক আবহে দেখা যায়। তবে ছবির চেয়ে বেশি নজর কেড়েছে তার ক্যাপশন।

প্রভা লিখেছেন, তোমাকে ছাড়া এখনো বেঁচে আছি। আবার দেখা হবে—সেই দিনটির অপেক্ষায় প্রতিটি দিন গুনছি।

তবে এই বার্তাটি কাকে উদ্দেশ করে লেখা, সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি অভিনেত্রী। ফলে পোস্টটি ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা জল্পনা। কেউ মনে করছেন, এটি কোনো প্রিয় মানুষকে উদ্দেশ করে লেখা, আবার কেউ বলছেন, এটি হতে পারে ব্যক্তিগত অনুভূতির প্রকাশ। তবে এসব বিষয়ে প্রভার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।

এদিকে অভিনয়েও ব্যস্ত সময় পার করছেন প্রভা। সম্প্রতি তিনি পরিচালক ফয়েজ আহমেদ রেজার নির্মিত ‘লুক আ লাইক’ শিরোনামের একটি ফিকশনে অভিনয় করেছেন। ফিকশনটি শিগগিরই বঙ্গ প্ল্যাটফর্মে মুক্তি পাওয়ার কথা রয়েছে।



ফেসবুক কর্নার