August 1, 2026, 9:32 pm

এবার আট বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ

নুশরাত রুমু স্টাপ রিপোর্টার

নোয়াখালীর সুবর্ণচরে আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় শিশুটির মা বাদী হয়ে শুক্রবার (৩১ জুলাই) রাতে চরজব্বার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই দিবাগত রাত ২টার দিকে শিশুটি নিজ কক্ষে ঘুমিয়ে ছিল। এ সময় সাজু  নামে ওই যুবক ঘরে ঢুকে তাকে জোরপূর্বক ধর্ষণ করেন।
 অভিযুক্ত সাজু (১৯) উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের চর মজিদ গ্রামের মহি উদ্দিনের ছেলে। ঘটনার পর থেকে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
​পরিবারের সদস্যরা জানান, শিশুটির গোঙানির শব্দ পেয়ে পাশের কক্ষ থেকে তার ভাবি জেগে উঠে চিৎকার দিলে অভিযুক্ত সাজু দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
পরে শিশুটি জানায়, অভিযুক্তের হাতে থাকা মোবাইল ফোনের ফ্ল্যাশলাইটের আলোতে সে তাকে চিনতে পেরেছে।
​ভুক্তভোগী পরিবারের দাবি, ঘটনার পর থেকেই অভিযুক্ত ও তার পরিবার বিষয়টিকে ধামাচাপ দেওয়ার চেষ্টা চালাচ্ছে।  মুখ খুললে প্রাণনাশের জমকালো হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখানো হচ্ছে বলে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে পরিবারটি।  ধর্ষণের পর থেকেই শিশুটি মানসিকভাবে ভেঙে পড়েছে এবং তীব্র আতঙ্কের মধ্যে রয়েছে।
এ বিষয়ে চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান জানান, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া চলমান। সত্যতা প্রমাণিত হলে অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”



ফেসবুক কর্নার