August 1, 2026, 9:32 pm

বিশেষ অভিযানে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার ১৩

আবু সালেহ স্টাফ রিপোর্টার:

 

নারায়ণগঞ্জের বন্দর থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনের ৬ আসামিসহ বিভিন্ন মামলার মোট ১৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বন্দর থানা পুলিশ জানায়, বৃহস্পতিবার (৩০ জুলাই) ও শুক্রবার (৩১ জুলাই) গোপন সংবাদের ভিত্তিতে পৃথক সময়ে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারদের মধ্যে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ৬ জন, দস্যুতা মামলার ১ জন, নিয়মিত মামলার ১ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ১ জন এবং পুলিশ আইনে ৪ জন রয়েছেন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তাররা হলেন উজ্জল হোসেন (৩২), তাজুল ইসলাম জিতু (২৯), মেজবাহ উদ্দিন (৪০), টিপন (৪৬), আব্দুর রব (৫৬) ও মনির হোসেন (৫৫)। এছাড়া দস্যুতা মামলায় আল আমিন ওরফে সাগর (৩২), নিয়মিত মামলায় ওয়াদুত মোল্লা (৫২), পুলিশ আইনে মেহেদী হাসান ইমুন (৩০), সাকিব (১৯), আনোয়ার হোসেন (৫৫) ও ফয়সাল (২৫) এবং গ্রেপ্তারি পরোয়ানার ভিত্তিতে ফারুককে আটক করা হয়েছে।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, মাদক, সন্ত্রাস ও অন্যান্য অপরাধ দমনে বন্দর থানা পুলিশের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।



ফেসবুক কর্নার