July 6, 2026, 6:23 pm
শিরোনাম :
বিদেশি নারী পর্যটককে ধর্ষণচেষ্টা মামলায় ৩ জনের ১০ বছর কারাদণ্ড মাতৃত্বের পর নতুন অধ্যায়, সেপ্টেম্বরে ক্যামেরার সামনে বুবলী অব্যাহত ভারী বর্ষণ: ১০ জুলাই পর্যন্ত বান্দরবানের সব পর্যটন কেন্দ্র বন্ধ বরিশাল এয়ারপোর্ট থানার ওসি বদলি, দায়িত্ব নিলেন ইন্সপেক্টর শাখাওয়াত হোসেন ব্রাজিলের স্বপ্নভঙ্গ, নেইমারের কান্নায় কেঁদেছে শোবিজ ১০ দিনেই উঠে গেল সড়কের কার্পেটিং, অনিয়মের অভিযোগে তোলপাড় কোটালীপাড়া অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি গ্যাস সংকটে মহাসড়ক অবরোধ, আড়াই ঘণ্টার বিক্ষোভে স্থবির ঢাকা-আরিচা সড়ক বেতনের ১০ শতাংশ সরকারি কোষাগারে ফিরিয়ে দেন প্রধানমন্ত্রী বাগানে জুয়ার আসরে অভিযান, পঞ্চগড়ে গ্রেপ্তার ৩, পলাতক ৫

অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে ইসি

মোঃ ইসমাইল হোসেন

আগামী অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিয়ে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এটি জাতীয় নির্বাচনের মতোই সফল হবে বলে আশা সাংবিধানিক প্রতিষ্ঠানটির।

সোমবার (৬ জুলাই) নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন আয়োজনে সীমানা বিরোধ নিষ্পত্তি নিয়ে সরকারকে চিঠি দিবে ইসি। যাতে নির্দিষ্ট সময়ে সব নির্বাচন অনুষ্ঠিত হয় সে ব্যাপারে আমরা সরকারকে সহযোগিতা করবো।’

ইসি মাছউদ আরও বলেন, ‘আমরা আশা করি, আগামী স্থানীয় সরকার নির্বাচন জাতীয় নির্বাচনের মতোই সফল হবে। তবে গণমাধ্যমের সহযোগিতা ছাড়া সুষ্ঠু নির্বাচন করা সম্ভব নয়।’

এসময় তিনি সাংবাদিকদের সংবাদে মিস লিড যাতে না হয় সেদিকে নজর দেয়ার আহ্বান জানান তিনি।

এসময় ইসি আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেন, ‘স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি নিতে শুরু করেছে কমিশন। আইন, সীমানা সব কিছু নিয়েই কাজ চলছে। স্থানীয় সরকার বিভাগের সঙ্গে যোগাযোগ করে সীমানা সংক্রান্ত বিষয়ে কাজ করছে ইসি।



ফেসবুক কর্নার