July 21, 2026, 5:09 am
শিরোনাম :
এবার শেহনাজ গিল ও রাঘব জুয়ালের ভিডিও ভাইরাল মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল রাবি শিক্ষার্থীকে মারধর রাজশাহীতে রেলপথ অবরোধ, সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে’ ব্রহ্মপুত্রে ভেসে এলো খালি কফিন, এলাকাজুড়ে কৌতূহল-আতঙ্ক ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী আয়নী হত্যা মামলায় তিন বছর পর রুবেলের মৃত্যুদণ্ড

বিয়েটা আর করতে হলো না: পরীমণি

অভয়নগর প্রতিবেদক

ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরীমণি বিশ্বকাপের শুরু থেকেই আর্জেন্টিনার সমর্থনে সরব ছিলেন। প্রিয় দল শিরোপা জিতলে আবার বিয়ে করবেন এমন ঘোষণাও দিয়েছিলেন তিনি। তবে ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের পর সেই ঘোষণা আর বাস্তবায়ন হলো না।

ফাইনাল ম্যাচ শেষে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক সংক্ষিপ্ত পোস্টে পরীমণি লেখেন, বিয়েটা আর করতে হলো না, এই আর কি। ভালোবাসার আর্জেন্টিনা, আবার দেখা হবে।

এর আগে, আর্জেন্টিনা ফাইনালে ওঠার পরও বিষয়টি নিয়ে মজার ছলে পোস্ট করেছিলেন এই অভিনেত্রী। ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেইনকে উদ্দেশ করে তিনি লিখেছিলেন, হ্যারি কেইন, পারলে না তুমি আমার বিয়েটা ঠেকাতে! সেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছিল।

তবে শেষ পর্যন্ত ফাইনালে আর্জেন্টিনার পরাজয়ের মধ্য দিয়ে পরীমণির ঘোষিত বিয়ের পরিকল্পনাও আর বাস্তবায়িত হলো না। ম্যাচ শেষে আবারও প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করে তিনি জানান, ভালোবাসার আর্জেন্টিনা। আবার দেখা হবে।

পরীমণির এই পোস্টও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভক্তদের মধ্যে বেশ আলোচনার সৃষ্টি করেছে। কেউ বিষয়টিকে মজার ছলে নিয়েছেন, আবার কেউ আর্জেন্টিনার হারে তার হতাশার সঙ্গে সহমত প্রকাশ করেছেন।



ফেসবুক কর্নার