July 21, 2026, 5:03 am
শিরোনাম :
মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল রাবি শিক্ষার্থীকে মারধর রাজশাহীতে রেলপথ অবরোধ, সারাদেশের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ দুধ দিয়ে গোসল করে আর্জেন্টিনা ছাড়ল একদল সমর্থক নড়াইলে ৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা জুলাই আন্দোলনে মাদরাসা শিক্ষার্থীদের অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি দিতে হবে’ ব্রহ্মপুত্রে ভেসে এলো খালি কফিন, এলাকাজুড়ে কৌতূহল-আতঙ্ক ধর্ষণে ব্যর্থ হয়ে স্কুলছাত্রীকে হত্যা, ৪ বছর পর যুবকের মৃত্যুদণ্ড শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে অটোরিকশাচালকের পুরুষাঙ্গে মরিচের গুঁড়া লাগাল এলাকাবাসী আয়নী হত্যা মামলায় তিন বছর পর রুবেলের মৃত্যুদণ্ড দেবিদ্বারে চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ ঘিরে সংঘর্ষ, ইউপি সচিবের ওপর হামলার অভিযোগ

বেড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৩ মাদক কারবারির জেল-জরিমানা

মাফরুদুর রহমান মুরাদ, পাবনা জেলা প্রতিনিধি:

পাবনার বেড়া উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে তিন মাদক কারবারিকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করা হয়েছে। রোববার (১৯ জুলাই) দিবাগত রাত ১২টার দিকে উপজেলার আমিনপুর থানার ত্রিমোহনী বাজার ও তালিমনগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন— ইয়াবা কারবারি জনি (৩৫), রানা (৪০) ও সুধান হালদার (৩৮)। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জনি দীর্ঘদিন ধরে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাকে ৩ লাখ টাকা জরিমানা এবং ১ বছর ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া অপরাধের ধরন অনুযায়ী রানা ও সুধান হালদারকে যথাক্রমে ৩ মাস ও ১ মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নুরেন মায়িশা খান বলেন, “বেড়া উপজেলাকে মাদকমুক্ত করতে প্রশাসন জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অভিযান চলাকালে আমিনপুর থানার পুলিশ সদস্যরা ভ্রাম্যমাণ আদালতকে সহযোগিতা করেন।



ফেসবুক কর্নার