July 26, 2026, 10:40 pm
শিরোনাম :
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা দীপিকা সরে দাঁড়ানোর পর ‘স্পিরিট’ ছবিতে যোগ দিচ্ছেন ক্যাটরিনা? ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ ভোর ৪টায় দিন শুরু, ব্যস্ততা নিয়ে যা বললেন পিয়া কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম ঝুঁকিতে বাসন্ডা বেইলি সেতু, নতুন সেতু নির্মাণের দাবি চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর এক বছরের সন্তান রেখে প্রবাসীর স্ত্রী নিখোঁজরে অভিযোগ আগস্ট-সেপ্টেম্বরে ২৩ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

মেহেদির নকশায় নতুন রূপে ধরা দিলেন পরীমণি

অভয়নগর প্রতিবেদক

আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা যেন পরীমণির নিত্যদিনের সঙ্গী। কখনও ব্যক্তিজীবন, কখনও কাজ, আবার কখনও শুধুই নিজের সৌন্দর্যে ভক্তদের মুগ্ধ করে আলোচনায় উঠে আসেন এই চিত্রনায়িকা। এবারও তার ব্যতিক্রম হলো না। সামাজিক মাধ্যমে প্রকাশ করা কয়েকটি নতুন ছবিতে অনুরাগীদের নজর কেড়েছেন তিনি।

শনিবার সকালে নিজের ফেসবুক পাতায় টানা তিনটি কাছ থেকে তোলা ছবি প্রকাশ করেন পরীমণি। ছবিগুলোর সঙ্গে তিনি লিখেছেন, ‘সানশাইন’। সংক্ষিপ্ত এই বার্তার সঙ্গে ছবিগুলো প্রকাশের পরপরই তা ভক্তদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে।

প্রকাশিত ছবিতে শান্ত পরিবেশে ধরা দিয়েছেন এই অভিনেত্রী। মুখে প্রশান্তির ছাপ, আধবোজা চোখে যেন রোদের উষ্ণতা উপভোগ করছেন তিনি। তার হাতে ছিল নান্দনিক মেহেদির নকশা, যা ছবিগুলোর অন্যতম আকর্ষণ হয়ে ওঠে। কমলা ও খয়েরি ছাপার পোশাকে পরীমণির সহজ-সরল উপস্থিতি ছবিগুলোকে আরও আবেদনময় করে তুলেছে।

ছবিগুলো প্রকাশের অল্প সময়ের মধ্যেই মন্তব্যের ঘর ভরে যায় ভক্তদের ভালোবাসায়। অনেকেই তার স্বাভাবিক সৌন্দর্যের প্রশংসা করেছেন। আবার অনেকে কৌতূহল প্রকাশ করেছেন হাতে আঁকা মেহেদির নকশা নিয়ে। কে এই নকশা এঁকেছেন, এমন প্রশ্নও করেছেন অনেক অনুসারী।

একসময় নিয়মিত চলচ্চিত্রের কাজ নিয়ে ব্যস্ত থাকলেও বর্তমানে নিজের জীবন ও সন্তানকে ঘিরেই সময় কাটাচ্ছেন পরীমণি। তবে কাজের বাইরে থেকেও সামাজিক মাধ্যমে নিয়মিত উপস্থিতি দিয়ে ভক্তদের সঙ্গে সংযুক্ত রয়েছেন তিনি। এবার তার রোদছোঁয়া নতুন আলোকচিত্রই অনুরাগীদের আলোচনার নতুন বিষয় হয়ে উঠেছে



ফেসবুক কর্নার