July 26, 2026, 10:41 pm
শিরোনাম :
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা দীপিকা সরে দাঁড়ানোর পর ‘স্পিরিট’ ছবিতে যোগ দিচ্ছেন ক্যাটরিনা? ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ ভোর ৪টায় দিন শুরু, ব্যস্ততা নিয়ে যা বললেন পিয়া কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম ঝুঁকিতে বাসন্ডা বেইলি সেতু, নতুন সেতু নির্মাণের দাবি চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর এক বছরের সন্তান রেখে প্রবাসীর স্ত্রী নিখোঁজরে অভিযোগ আগস্ট-সেপ্টেম্বরে ২৩ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

মা পরীক্ষার্থীর শিশুকে আগলে মানবতার নজির গড়লেন ইউএনও

আকাশ মাল্টিমিডিয়া রিপোর্টার

রাজশাহীর দুর্গাপুরে পরীক্ষা কেন্দ্রে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে হাবিবা ফারজানা। বাসায় দেখাশোনার মতো কেউ না থাকায় নিজের কয়েক বছরের শিশুকে সঙ্গে নিয়ে ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের নিয়োগ পরীক্ষায় অংশ নিতে আসেন এক নারী। তবে পরীক্ষা শুরুর মুহূর্তে সন্তানকে কোথায় রাখবেন, তা নিয়ে দুশ্চিন্তায় পড়ে যান তিনি।
বিষয়টি নজরে আসতেই ইউএনও উম্মে হাবিবা ফারজানা মানবিক উদ্যোগ নিয়ে নিজেই শিশুটিকে কোলে তুলে নেন। পরীক্ষা চলাকালীন পুরো সময় শিশুটিকে স্নেহে আগলে রাখেন, যাতে ওই পরীক্ষার্থী মা নির্বিঘ্নে পরীক্ষায় অংশ নিতে পারেন।
মঙ্গলবার রাজশাহীর দুর্গাপুর উপজেলায় ফ্যামিলি কার্ড তথ্য সংগ্রহ কার্যক্রমের নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ইউএনওর এমন ব্যতিক্রমী উদ্যোগে উপস্থিত পরীক্ষার্থী, অভিভাবক ও দর্শনার্থীরা প্রশংসা করেন। তাদের মতে, সরকারি দায়িত্ব পালনের পাশাপাশি এমন মানবিক আচরণ একজন আদর্শ কর্মকর্তার পরিচয় বহন করে।
ঘটনার বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, “পরীক্ষার্থীরা যেন কোনো ধরনের প্রতিবন্ধকতার কারণে পরীক্ষা থেকে বঞ্চিত না হন, সেটাই আমাদের প্রধান লক্ষ্য। একজন মা যদি শুধু সন্তানের দেখাশোনার অভাবে পরীক্ষা দিতে না পারেন, তবে সেটি আমাদের সবার জন্যই কষ্টের। সেই চিন্তা থেকেই এই ক্ষুদ্র চেষ্টা করেছি।”



ফেসবুক কর্নার