August 4, 2026, 5:16 am

উত্তরাঞ্চলের উন্নয়ন ভাবনা নিয়ে সেমিনারে এমপি টিপু

জালাল হোসেন নওগাঁ প্রতিনিধি

উত্তরাঞ্চলের ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা নিয়ে বগুড়ায় অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ সেমিনারে অংশগ্রহণ করেছেন নওগাঁ-৪ (মান্দা) আসনের সংসদ সদস্য ডা. ইকরামুল বারী টিপু।
সেমিনারে উত্তরাঞ্চলের পাঁচ জেলার ইতিহাস ও সংস্কৃতি সংরক্ষণ, আঞ্চলিক সম্ভাবনার বিকাশ এবং টেকসই উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। বক্তারা বলেন, উত্তরাঞ্চলের সার্বিক উন্নয়নে সমন্বিত পরিকল্পনা, আধুনিক অবকাঠামো উন্নয়ন এবং কার্যকর উদ্যোগ বাস্তবায়ন সময়ের দাবি।
আলোচনায় ঐতিহ্য সংরক্ষণের পাশাপাশি কৃষি, শিক্ষা, যোগাযোগ, পর্যটন ও বিনিয়োগের সম্ভাবনাকে কাজে লাগিয়ে উত্তরাঞ্চলকে আরও সমৃদ্ধ করার ওপর গুরুত্বারোপ করা হয়। অংশগ্রহণকারীরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সেমিনারে এমপি ডা. ইকরামুল বারী টিপুর অংশগ্রহণকে মান্দাসহ উত্তরাঞ্চলের উন্নয়ন ও জনকল্যাণে তাঁর ধারাবাহিক সম্পৃক্ততার প্রতিফলন হিসেবে উল্লেখ করা হয়। উপস্থিত বক্তারা বলেন, সম্মিলিত উদ্যোগের মাধ্যমে উত্তরাঞ্চলকে একটি সমৃদ্ধ, সম্ভাবনাময় ও টেকসই অঞ্চলে পরিণত করা সম্ভব।



ফেসবুক কর্নার