July 26, 2026, 10:41 pm
শিরোনাম :
সাবেক সেনাপ্রধানদের ছবির মাঝে বাবার ছবি দেখে থমকে দাঁড়ালেন প্রধানমন্ত্রী ট্রেনের বগির ধাক্কায় নিহত ১, দুমড়ে-মুচড়ে গেল বাস-অটোরিকশা দীপিকা সরে দাঁড়ানোর পর ‘স্পিরিট’ ছবিতে যোগ দিচ্ছেন ক্যাটরিনা? ভ্রাম্যমাণ আদালতের জরিমানার প্রতিবাদে আড়াই ঘণ্টা সড়ক অবরোধ ভোর ৪টায় দিন শুরু, ব্যস্ততা নিয়ে যা বললেন পিয়া কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম ঝুঁকিতে বাসন্ডা বেইলি সেতু, নতুন সেতু নির্মাণের দাবি চা শিল্পের উন্নয়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর এক বছরের সন্তান রেখে প্রবাসীর স্ত্রী নিখোঁজরে অভিযোগ আগস্ট-সেপ্টেম্বরে ২৩ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান

গড়াই নদীর ভয়াবহ ভাঙন, ঘোড়ার ঘাট-কয়া আতঙ্ক

নাঈম বিশ্বাস কুমারখালী কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার কুমারখালির বড়বাজার সংলগ্ন ঘোড়ার ঘাট এলাকায় গড়াই নদীতে ভয়াবহ ভাঙন শুরু হয়েছে। আকস্মিক এ নদীভাঙনে কয়া ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়েছে। রোববার (২৬ জুলাই) বিকেল সাড়ে ৪টার দিকে ভাঙন পরিস্থিতি আরও তীব্র আকার ধারণ করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘোড়ার ঘাট সংলগ্ন গড়াই নদীর তীরের একাধিক স্থানে বড় বড় মাটির অংশ ধসে নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। এতে নদীপাড়ের বসতভিটা, ফসলি জমি ও বিভিন্ন স্থাপনা যেকোনো সময় নদীগর্ভে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ইতোমধ্যে কয়েকটি পরিবার নিরাপদ স্থানে ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেছে।
স্থানীয় বাসিন্দা আব্দুস ছবেদ মিয়া বলেন, “হঠাৎ করেই রাতের আঁধারে ভাঙন শুরু হয়েছে। চোখের সামনেই আমাদের জমি নদীতে চলে যাচ্ছে। কখন যে ঘরবাড়ি নদীতে বিলীন হবে, সেই আতঙ্কে দিন কাটছে।”
আরেক কৃষক জানান, তাঁর একমাত্র আয়ের উৎস ফসলি জমি। ভাঙন অব্যাহত থাকলে তিনি নিঃস্ব হয়ে পড়বেন।
কয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী হোসেন বলেন, “পরিস্থিতি অত্যন্ত গুরুতর। বিষয়টি তাৎক্ষণিকভাবে পানি উন্নয়ন বোর্ডকে জানানো হয়েছে। দ্রুত জিও ব্যাগ ফেলা বা কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ না করলে বড় ধরনের ক্ষয়ক্ষতি হতে পারে।”
কুষ্টিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. রাশিদুর রহমান বলেন, “ঘোড়ার ঘাট এলাকার ভাঙন পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। জরুরি ভিত্তিতে ভাঙনকবলিত এলাকায় বালুভর্তি জিও ব্যাগ ফেলার জন্য প্রয়োজনীয় বরাদ্দ চাওয়া হয়েছে। বরাদ্দ পাওয়া গেলে দ্রুত কাজ শুরু করা হবে।”
এদিকে নদীর তীব্র স্রোত ও চলমান ভাঙনের কারণে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ বিরাজ করছে। স্থায়ীভাবে নদীভাঙন রোধে দ্রুত ও টেকসই ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।



ফেসবুক কর্নার