July 18, 2026, 2:11 am
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

মাদক ও নৈতিক অবক্ষয়মুক্ত সমাজ গড়তে খেলাধুলার বিকল্প নেই: মিয়া গোলাম পরওয়ার

Reporter Name

ফুলতলা প্রতিনিধি
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, মেধাভিত্তিক ও তারুণ্যনির্ভর সমাজ গড়তে খেলাধুলার কোনো বিকল্প নেই। মাদক ও নৈতিক অবক্ষয়মুক্ত সমাজ গড়তে প্রতিটি এলাকায় নিয়মিত খেলাধুলার আয়োজন বাড়াতে হবে। মোবাইল ফোনের অপব্যবহার রোধ এবং তরুণ সমাজকে সুস্থ ধারায় ফেরাতে নিয়মিত শরীরচর্চা ও ক্রীড়া কার্যক্রম অত্যন্ত জরুরি।
তিনি বলেন, গ্র্যাজুয়েশন ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতা এই এলাকার শিশু, কিশোর-কিশোরী ও তরুণ-তরুণীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলার অভ্যাস গড়ে তুলতে এমন আয়োজন অব্যাহত রাখতে গ্র্যাজুয়েশন ক্লাবকে আরও সক্রিয় ভূমিকা রাখতে হবে। এখান থেকেই ভবিষ্যতে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের ক্রীড়াবিদ তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার আরও বলেন, একসময় শুধু গড়াখোলা গ্রাম নয়, পুরো উপজেলাজুড়েই বিভিন্ন ধরনের খেলাধুলার আয়োজন হতো। তখন স্কুল-কলেজ শেষে শিক্ষার্থীরা মাঠে ছুটে যেত। কিন্তু মোবাইল ফোনের আগ্রাসন এবং বিগত সরকারের সময়ে মাদকের সহজলভ্যতার কারণে তরুণ প্রজন্ম আজ ভয়াবহ মাদকাসক্তির দিকে ঝুঁকে পড়েছে। এই প্রজন্মকে এখনই রক্ষা করা না গেলে মেধানির্ভর, সমৃদ্ধ ও কল্যাণকর রাষ্ট্র গড়া অসম্ভব হয়ে পড়বে।
তিনি প্রশাসন, সিভিল সোসাইটি ও সমাজের অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, সন্তানরা যেন মোবাইল ফোনের অপব্যবহার ও মাদকের সঙ্গে জড়িয়ে না পড়ে—সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। এ জন্য প্রতিটি এলাকায় বেশি বেশি করে খেলাধুলার আয়োজন নিশ্চিত করতে হবে। তিনি সুন্দর আয়োজনের জন্য গ্র্যাজুয়েশন ক্লাবকে ধন্যবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন।
বুধবার বিকেলে ফুলতলা উপজেলার গড়াখোলা স্কুল মাঠে গড়াখোলা গ্র্যাজুয়েশন ক্লাব আয়োজিত মহান বিজয় দিবস উপলক্ষে দুই দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও ম্যাগাজিন অনুষ্ঠানের সমাপনী দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে ক্লাব সভাপতি ইঞ্জিনিয়ার খালেদুর রহমান ফয়সালের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, প্রিন্সিপাল গাউসুল আজম হাদী, জেলা কর্মপরিষদ সদস্য মাস্টার শেখ সিরাজুল ইসলাম ও অ্যাডভোকেট আবু ইউসুফ মাল্য। এছাড়া উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আব্দুল আলীম মাল্য, মাস্টার সানায়ার মন্ডল, মাস্টার মাশারফ হাসান, জাতীয় ক্রীড়াবিদ মো. আফসার বিশ্বাস ও লুৎফর বিশ্বাসসহ আরও অনেকে বক্তব্য দেন।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।



ফেসবুক কর্নার