July 17, 2026, 11:27 pm
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

ঝিকরগাছায় মোটরসাইকেল ও ইজিবাইকের সংঘর্ষে দুইজন আহত

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার:

আশরাফুজ্জামান বাবু, স্টাফ রিপোর্টার:
যশোরের ঝিকরগাছা উপজেলার ৯ নম্বর হাজিরবাগ ইউনিয়নের পাঁচপোতা গ্রামে মোটরসাইকেল ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে দুইজন আহত হয়েছেন। রবিবার (২৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝিকরগাছার আশিংড়ি গ্রামের আমিনুল ইসলামের ছেলে শরিফুল (১৮) এবং জাহিদের ছেলে সিয়াম (১৫) হেলমেটবিহীন অবস্থায় মোটরসাইকেল চালিয়ে পাঁচপোতা যাচ্ছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ইজিবাইকের সঙ্গে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে শরিফুল গুরুতর মাথায় আঘাত পান এবং সিয়ামও আহত হন। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে শরিফুলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করেন। স্থানীয়দের মতে, এলাকাটিতে হেলমেটবিহীন মোটরসাইকেল চালানো এবং দ্রুতগতির ইজিবাইক চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। তারা প্রশাসনের কাছে ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন ও স্থানীয় রাস্তায় নজরদারি বৃদ্ধির দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার