August 5, 2026, 5:14 am

শোক ও প্রতিবাদে একাত্ম লোহাগাড়া শহিদ ওসমান হাদির গায়েবি জানাযা

অভয়নগর প্রতিবেদক

 

শহিদ ওসমান হাদির বিদায়ে স্তব্ধ হয়ে গেছে পুরো লোহাগাড়া। শোক, কান্না আর গভীর শ্রদ্ধায় ভারী হয়ে ওঠে জনপদটি। শনিবার (২০ ডিসেম্বর) বিকালে লোহাগাড়া চৌধুরি প্লাজা মাঠে  ধর্মীয় মর্যাদায় শহিদ ওসমান হাদির  গায়েবে জানাযা অনুষ্ঠিত হয়।

জানাযায় অংশ নিতে দুপুর থেকেই লোহাগাড়ার বিভিন্ন এলাকা  থেকে হাজারো মানুষ জড়ো হন। রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি, আলেম-ওলামা, সাংবাদিকসহ সর্বস্তরের মানুষ শহিদের প্রতি শেষ শ্রদ্ধা জানান। জানাযা চলাকালে শোকাহত মানুষের চোখে ছিল অশ্রু, মুখে ছিল নীরব প্রতিবাদ।

জানাযা শেষে শহিদ ওসমান হাদির কর্মময় জীবনের বিভিন্ন দিক স্মরণ করে বক্তারা বলেন, তিনি ছিলেন অন্যায়ের বিরুদ্ধে আপসহীন এক সাহসী মানুষ। তার আত্মত্যাগ কখনো বৃথা যাবে না। দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানান তারা।

 

এ সময় শহিদের রক্ত বৃথা যেতে দেব না”ন্যায়বিচার চাই”—এমন স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে জানাযা প্রাঙ্গণ।  ওসমান হাদির মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো দেশের অপূরণীয় ক্ষতি



ফেসবুক কর্নার