June 5, 2026, 3:10 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

নওগাঁয় ডিবির অভিযানে ৮ কেজি গাঁ*জা উদ্ধার, দুইজন গ্রে*ফতার

অভয়নগর প্রতিবেদক

মুজাহিদ হোসেন,নওগাঁ জেলা প্রতিনিধি:

নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) নওগাঁর বিশেষ মাদকবিরোধী অভিযানে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় দুইজনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২০ ডিসেম্বর ২০২৫) রাত প্রায় ১০টার দিকে বদলগাছী থানাধীন জিধিপুর মিনি স্টেডিয়ামের পশ্চিম পাশে এ অভিযান পরিচালনা করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযানে অবস্থানরত দুই ব্যক্তিকে সন্দেহ হলে তল্লাশি চালানো হয়। এসময় আসামি-১ আব্দুল্লাহ (২৪), পিতা মৃত ওয়াহেদ আলী, সাং—কদমতলা বারোপুতা, থানা—শার্শা, জেলা—যশোর এর হাতে থাকা লাগেজ তল্লাশি করে ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। একই সাথে সহযোগিতার অভিযোগে আসামি-২ জলিল মন্ডল (৫০), পিতা মৃত আব্বাস মন্ডল, সাং—লক্ষিকুল, থানা—বদলগাছী, জেলা—নওগাঁকে গ্রেফতার করা হয়।

জিজ্ঞাসাবাদে আসামি আব্দুল্লাহ জানায়, পলাতক ৩ নম্বর আসামি ছগির (৪৬), পিতা মৃত ছলেমান ফকির, সাং—পশ্চিম মিঠাখালী, থানা—মঠবাড়িয়া, জেলা—পিরোজপুরের পৃষ্ঠপোষকতায় পিরোজপুর এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বদলগাছীতে এনে বিক্রয়ের প্রস্তুতি নিচ্ছিল। ইতোমধ্যে পলাতক আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে ডিবি পুলিশ।

ঘটনায় মোট তিনজনকে আসামি করে বদলগাছী থানায় মামলা হয়েছে।

এ বিষয়ে নওগাঁ জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম জানান, জেলা গোয়েন্দা শাখাসহ সকল থানাকে মাদকবিরোধী অভিযান আরও জোরদার করার নির্দেশনা দেওয়া হয়েছে। মাদক নির্মূলে পুলিশের অভিযান অব্যাহত থাকবে



ফেসবুক কর্নার