July 17, 2026, 11:26 pm
শিরোনাম :
কাপ্তাই লেকে পানির উচ্চতা বাড়ছে, ১৬টি স্পিলওয়ে গেট খোলার প্রস্তুতি আগে এত উন্নয়নের গল্প শুনতাম, সেগুলো আসলে কোথায়–প্রশ্ন প্রধানমন্ত্রীর হাকিমপুরে এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা-২০২৬’ উপলক্ষে পথসভা মহেশপুরে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার নওয়াপাড়ায় ভৈরব নদে গোসল করতে নেমে গৃহবধূ নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে ঘুমের ওষুধ খাইয়ে স্বর্ণালংকার লুটের পর হত্যা, নারী গ্রেপ্তার দোহাজারীতে ত্রাণ বিতরণে মঞ্চ ধস, পরে হুড়োহুড়িতে আহত ১০ দেশে গাড়ি উৎপাদন শুরু হলেই কি দাম কমবে? বাস্তবতা যা বলছে হাজারীবাগে জুতার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে অনলাইন জুয়ার এজেন্ট গ্রেপ্তার, নগদ অর্থ ও সরঞ্জাম জব্দ

শ্যামনগরে চায়না দুয়ারি জাল নিষিদ্ধের দাবিতে মানববন্ধন

এসকে সিরাজ শ্যামনগর সাতক্ষীরা প্রতিনিধি

এস কে সিরাজ, শ্যামনগর।।
বাংলাদেশের উপকূলীয় নদ-নদীতে “চায়না দুয়ারি জাল”সহ ক্ষতিকর বিদেশি মাছ ধরার জাল ও পদ্ধতি নিষিদ্ধের দাবিতে সাতক্ষীরার শ্যামনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে মিণ কোয়ালিশন ও সম্মিলিত যুব সংগঠনের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় জেলে সম্প্রদায়, কৃষক, পরিবেশবাদী, নাগরিক সমাজ ও যুব সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টার বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, “চায়না দুয়ারি জাল” অতি সূক্ষ্ম ফাঁসযুক্ত হওয়ায় এতে মাছের পোনা থেকে শুরু করে শামুক, ঝিনুকসহ সব ধরনের জলজ প্রাণী আটকা পড়ে। এর ফলে দেশীয় প্রজাতির মাছ বিলুপ্ত হচ্ছে, জলজ জীববৈচিত্র্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং ক্ষুদ্র জেলেরা জীবিকা হারাচ্ছেন। বক্তারা অবিলম্বে এ জালের আমদানি, বিক্রি ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধের দাবি জানান।
কর্মসূচিতে উপজেলা প্রেসক্লাবের সভাপতি সামিউল আজম মনির, রিপোর্টার্স ইউনিটের সভাপতি গাজী আল ইমরান, অনলাইন নিউজ ক্লাবের সাধারণ সম্পাদক মমিনুল ইসলাম, উপজেলা রিপোর্টার্স ক্লাবের কোষাধ্যক্ষ জি এম রাজু আহমেদ, সদস্য রাকিবুল্লাহ সোহাগ, সুন্দরবন প্রেসক্লাবের সভাপতি বিল্লাল হোসেনসহ স্থানীয় কৃষক, জেলে, এনজিও কর্মী, নারী প্রতিনিধি ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। বক্তারা আশা প্রকাশ করেন, সরকার দ্রুত কার্যকর ব্যবস্থা নেবে, যাতে উপকূলীয় জলজ সম্পদ, জেলে সম্প্রদায়ের জীবিকা ও দেশের খাদ্যনিরাপত্তা রক্ষা পায়।



ফেসবুক কর্নার