June 5, 2026, 4:24 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

শিবচরে  বিকল্প সড়ক না করেই রাতের আঁধারে পুরানো সেতু ভেঙে ফেলা হচ্ছে

অভয়নগর প্রতিবেদক

মাদারীপুর জেলার শিবচরে গুরুত্বপূর্ণ একটি সেতু পুনঃ নির্মানের জন্য ভেঙে ফেলার কাজ শুরু করে ঠিকাদার। তবে দীর্ঘদিন পূর্বে পায়ে হেটে চলাচলের জন্য একটি সাধারণ কাঠের সেতু নির্মাণ করা হয়েছিল যা বর্তমানে ভেঙে পড়ার মতো। যা মানুষ চলাচলেই ঝুঁকিপূর্ণ। কিন্তু যানবাহন চলাচলের জন্য বিকল্প কোন সেতু নির্মান করেনি।
সেতুটি শিবচর পৌরসভার যাদুয়ারচর ৪নং ওয়ার্ড সংলগ্ন ময়না কাটা নদীর ওপর অবস্থিত। উপজেলার তিনটি ইউনিয়নসহ মাদারীপুর জেলা সদরের নিয়মিত যাত্রীদের যাতায়াতও এই সেতুর ওপর দিয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, সেতু নির্মাণ কাজ শুরু করার জন্য পুরানো সেতু ভাঙ্গনের পূর্বে বিকল্প একটি ভেলি সেতু যান চলাচলের জন্য তৈরি করার কথা থাকলেও তা না করেই  গভীর রাতে ভাঙ্গার কাজ শুরু করে ।
এলাকাবাসীর তোপের মুখে সেতু ভাঙার কাজ বন্ধ করতে বাধ্য হয় ঠিকাদারের লোকজন। এদিকে গভীর রাতে সেতু ভাঙার  কাজ শুরু করলে, সকাল হতে না হতেই  সেতুটির মাঝে বেশ কিছু স্থান ভেঙে ফেলায় যোগাযোগ বন্ধ হয়ে পড়েছে। ফলে দেখা দিয়েছে দূর্ভোগ।
স্থানীয়দের দাবি, যান চলাচর জন্য বিকল্প  সেতু নির্মাণ করার পর যেন পুরানো সেতু পুরানো সেতু ভাঙ্গনের কাজ শুরু হয়।
এ ব্যাপারে এখনো ঠিকাদারের কোন তথ্য পাওয়া যায়নি, উপজেলা প্রকৌশলী রেজাউল করিমকে বেশ কয়েকবার ফোনকল করার পরেও তার সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি



ফেসবুক কর্নার