June 5, 2026, 4:24 am
শিরোনাম :
বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন প্রাথমিক শিক্ষায় যুগান্তকারী পদক্ষেপ: চলতি বছরেই চালু হচ্ছে দেশব্যাপী মিড ডে মিল ও স্কুল ড্রেস নওগাঁয় মাদক সেবনের দায়ে যুবকের ৬ মাসের কারাদণ্ড

যশোরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে নারীর  মর্মান্তিক  মৃত্যু

অভয়নগর প্রতিবেদক

যশোর শহরে ইজিবাইকের চাকার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস লেগে নাসিমা বেগম (৫০) নামে এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) দুপুর আনুমানিক ১২টার দিকে যশোর কোতোয়ালি মডেল থানাধীন জেলা পরিষদের মেইন গেটের সামনে পাকা রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। নিহত নাসিমা বেগম যশোর সদর উপজেলার রূপদিয়া মথুরাপুর গ্রামের বাসিন্দা। তিনি হান্নান মোল্লার স্ত্রী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নাসিমা বেগম যশোর সদর হাসপাতাল থেকে ইজিবাইকে করে বাড়ি ফিরছিলেন। ইজিবাইকটি জেলা পরিষদের মেইন গেটের সামনে পৌঁছালে হঠাৎ তার গায়ের ওড়না ইজিবাইকের চাকার সঙ্গে পেঁচিয়ে যায়। এতে গলায় ফাঁস লেগে তিনি গুরুতর আহত হন।

ঘটনাটি বুঝতে পেরে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।



ফেসবুক কর্নার