June 5, 2026, 5:33 am
শিরোনাম :
ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন

পুলিশের অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ১

অভয়নগর প্রতিবেদক

নওগাঁ প্রতিনিধিঃ
নওগাঁর ধামইরহাটে থানা পুলিশের অভিযানে ৩০ বোতল নেশাজাতীয় মাদকদ্রব্যসহ একজন মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। শনিবার (২১ ডিসেম্বর ২০২৫) রাতে ধামইরহাট থানাধীন পৌরসভার ধামইরহাট-ঢাকা বাসস্ট্যান্ড এলাকার যাত্রী ছাউনির সামনে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, রকি পরিবহনের একটি বাস তল্লাশি করার সময় বাসটির পেছনের অতিরিক্ত চাকার পাশে একটি পুরাতন ব্যাগ শনাক্ত করা হয়। পরে ব্যাগটি খুলে ১২ বোতল ফেন্সিডিল ও ১৮ বোতল ফেয়ারডিল—মোট ৩০ বোতল নেশাজাতীয় মাদক উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকেই বাসের হেলপার এরশাদুল ইসলামকে আটক করে পুলিশ।
ধামইরহাট থানা সূত্রে জানা গেছে, আটক এরশাদুল ইসলামের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক ও চুরির মামলা রয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে ধামইরহাট থানা পুলিশ।



ফেসবুক কর্নার