June 5, 2026, 5:34 am
শিরোনাম :
ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা ঠাকুরগাঁওয়ে ৭৩ ক্ষুদ্র নৃ-গোষ্ঠী শিক্ষার্থীর হাতে শিক্ষাবৃত্তি মোরেলগঞ্জে জমি বিরোধ নিয়ে সংবাদ সম্মেলন, হামলার অভিযোগ সেনাবাহিনীর সহায়তায় দৃষ্টিশক্তি রক্ষার আশায় পাহাড়ি শিশু মসজিদ প্রাঙ্গণ থেকেও মোটরসাইকেল চুরি, রৌমারীতে বাড়ছে বাইক চোর চক্রের তৎপরতা রামপালে হত্যা মামলায় নিরপেক্ষ তদন্তের দাবিতে বিএনপির বিক্ষোভ মা-বাবার প্রতি অবহেলা রোধে মানিকগঞ্জে মানববন্ধন

বাগেরহাট -২ আসনের বিএনপি মনোনীত এমপি প্রার্থী জাকিরের পথসভা

অভয়নগর প্রতিবেদক

রায়হান শেখ, মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধিঃ বাগেরহাটে-০২ আসন থেকে জাতীয়তাবাদী দল বিএনপি’র  মনোনয়ন প্রাপ্ত এমপি পদপ্রার্থী ব্যারিষ্টার শেখ জাকির হোসেন ঢাকা থেকে বাগেরহাট ফেরার পথে মোল্লাহাটে দলীয় নেতাকর্মীদের সাথে  পথসভা ও শুভেচ্ছা বিনিময় করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) দুপুরে তিনি বাগেরহাটের প্রবেশদ্বার মোল্লাহাট আবুল খায়ের ব্রীজের ওপর পৌঁছালে দলীয় নেতা কর্মীরা মুহুর্মুহু স্লোগান দিয়ে এবং ফুলের তোড়া দিয়ে তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় ব্যারিষ্টার জাকির হোসেন সংক্ষিপ্ত বক্তব্যে দলীয় নেতাকর্মীদের উপর কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং আসন্ন সংসদ নির্বাচনে বিএনপির ধানের শীষ  প্রতীককে জয়যুক্ত করে তারেক রহমানকে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ করে দেওয়ার আহ্বান জানান। এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মাঝে তার সফর সঙ্গী ছিলেন বাগেরহাট জেলা মহিলা দলনেত্রী রেনজিনা আহম্মেদ প্রিয়াংকা।
উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি চৌধুরী সেলিম আহম্মেদ, সাবেক সাধারণ সম্পাদক শেখ শাহেদ আলী, সাবেক সদস্য সচিব মোঃ জাহিদ মিয়া, সাবেক যুগ্ম আহবায়ক মোঃ রিয়াজুল ইসলাম মিয়া, ১ নং উদয়পুর  ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল আলীম শিকদার, সাধারণ সম্পাদক আব্দুল জব্বার চৌধুরী (শিমুল) সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।



ফেসবুক কর্নার