June 5, 2026, 6:46 am
শিরোনাম :
দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার কুষ্টিয়া জেনারেল হাসপাতালে কথিত নিয়োগ বাণিজ্য: ভাইরাল অডিওতে উন্মোচিত প্রভাব খাটানোর অভিযোগ, প্রশ্নের মুখে স্বচ্ছতা

চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে মাসউদা আফরোজ হক শুচির পক্ষে মনোনয়ন ফর্ম উত্তোলন  

Reporter Name

, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
আজ সোমবার (২২ ডিসেম্বর) বেলা সাড়ে ১২ টার দিকে নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোঃ গোলাম রব্বানী সরদার এর কাছ থেকে শুচির পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেন বিএনপির নেতৃবৃন্দরা । নাচোল উপজেলা  বিএনপির সাধারণ সম্পাদক আবু তাহের খোকন এর নেতৃত্বে শুচির নেতা কর্মীরা তার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়নপত্র উত্তোলন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক তন্ময় আহমেদ, মোঃ মনিরুল ইসলাম সিনিয়র সহ-সভাপতি নাচোল উপজেলা বিএনপি, মোহাম্মদ হাসানুজ্জামান বেনজির সহ-সভাপতি নাচোল উপজেলা বিএনপি সহ চার ইউনিয়নের সভাপতি সেক্রেটারি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
মনোনয়ন ফরম সংগ্রহ শেষে আবু তাহের খোকন বলেন,আমরা দলের দুঃসময়ের কর্মী। বর্তমানে যাকে প্রাথমিক মনোনয়ন দেওয়া হয়েছে, তাঁর সাথে তৃণমূলের কোনো যোগাযোগ নেই। সাধারণ মানুষ এবং কর্মীরা পরিবর্তন চায়। আমরা বিশ্বাস করি, দেশনায়ক ও কেন্দ্রীয় নেতৃত্ব এই আসনের বাস্তব চিত্র পর্যবেক্ষণ করে চূড়ান্ত মনোনয়নে সময় অবশ্যই পরিবর্তন আনবেন। ধানের শীষের বিজয় নিশ্চিত করতেই আমরা শুচির পক্ষে এই মনোনয়ন ফরম উত্তোলন করলাম এবং আমরা আশাবাদী শুচিকে দল মনোনীত করবে তার হাতে ধানের শীষ তুলে দিবে।



ফেসবুক কর্নার