March 9, 2026, 11:24 am
শিরোনাম :
রাঙ্গামাটিতে এনসিপিতে পদত্যাগের ঢল, ভাঙনের আভাস নলডাঙ্গায় মেয়র প্রার্থী হিসেবে দোয়া ও সমর্থন চাইলেন জাহিদুল ইসলাম লামায় প্রথম ধাপে ১,০৯৭ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড চিরিরবন্দরে গৃহবধুর আত্মহত্যা, ৩ জন আটক আশুগঞ্জে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার রৌমারীতে ছ্যাঁচড়া চোরের উপদ্রব, অতিষ্ঠ ক্রেতা ও ব্যবসায়ীরা বুধবার সরকারি দলের সংসদীয় সভা, এমপিদের উপস্থিত থাকতে হুইপের নির্দেশ ইরানের উচ্চপদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েল নেতানিয়াহুর সঙ্গে কথা বলেই ইরান যুদ্ধ শেষের সিদ্ধান্ত নেবেন ট্রাম্প বিশ্বকাপে অনন্য ‘পাঁচ’ রেকর্ড, যা শুধুই ভারতের

হামলা-মারপিটে বিএনপির ইউনিয়ন সম্পাদকসহ আ*হত ৩

অভয়নগর প্রতিবেদক

 

মোঃ খোরশেদ আলম, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি :

খুলনার পাইকগাছায় প্রতিপক্ষের হামলা-মারপিটে চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আছাদুজ্জামান ময়নাসহ তিনজন আহত হয়েছেন। রবিবার (২১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চাঁদখালী ইউনিয়নের দেবদুয়ার শেখপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে গুরুতর অবস্থায় আছাদুজ্জামান ময়না (৫৫) ও শেখ নেওয়াজ শরীফ (৩৫) কে প্রথমে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তাদের মাথা ও মুখমণ্ডলে গুরুতর জখম থাকায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল (খুমেক)-এ রেফার্ড করেন। অপর আহত ব্যক্তি প্রাথমিক চিকিৎসা গ্রহণ করেন।

এদিকে ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে অভিযুক্ত আমির হামজা রানা (৪০) আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুলিশি পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, একটি সমিতি বা প্রতিষ্ঠানের নির্বাচন ও নেতৃত্ব-কর্তৃত্ব নিয়ে দীর্ঘদিনের বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনার পর এলাকায় উত্তেজনা ও ক্ষোভের সৃষ্টি হয়।

চাঁদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও কাটাখালী বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আছাদুজ্জামান ময়না অভিযোগ করে বলেন, “রাতের বেলা বাজার থেকে বাড়ি ফেরার পথে প্রতিবেশী আমির হামজা রানা ও তার ভাই বাবু পূর্বশত্রুতার জেরে কুড়াল ও দেশীয় অস্ত্র দিয়ে আমার ওপর হামলা চালায়। এতে আমার মাথায় এবং শরীফের চোয়ালে গুরুতর আঘাত লাগে।” তিনি আরও দাবি করেন, অভিযুক্তদের বিরুদ্ধে মাদকসহ বিভিন্ন অপরাধের অভিযোগ রয়েছে।

অন্যদিকে অভিযুক্ত আমির হামজা রানা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পাল্টা অভিযোগ করে বলেন, “প্রতিপক্ষরা আমার বাড়িতে ঢুকে আমাকে মারপিট করে আহত করেছে।”

এ বিষয়ে পাইকগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ গোলাম কিবরিয়া জানান, মারপিটের ঘটনায় আহত দু’পক্ষের বিষয়ে অভিযোগ পাওয়া গেছে। এ সংক্রান্ত মামলার প্রক্রিয়া চলমান রয়েছে এবং বিষয়টি তদন্তাধীন।



ফেসবুক কর্নার