August 5, 2026, 12:01 pm
শিরোনাম :
জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল শেয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর বস্তির জীবন ছেড়ে আজ দুই বাড়ির মালিক অভিনেত্রী সিএনজির গোপন বক্সে থেকে গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আজ দুই মেগা কনসার্ট কেন্দ্রের বোঝাপড়া তৃণমূলে এলে কি আলিফের চোখটা যেত: তাসনিম জারা শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: মিজানুর রহমান আজহারী রাষ্ট্রপতির সামনেই জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে হট্টগোল ফিরে দেখা ৩৬ জুলাই মুক্তিকামী জনতার আকাঙ্ক্ষার স্রোত নামে শহীদ মিনারে কেমন ছিল ৫ আগস্ট ঢাকার সকাল

মায়ানমারের পাচারের সময় মশারী ও নৌকাসহ আটক ৫

অভয়নগর প্রতিবেদক

বান্দরবান প্রতিনিধি-
বান্দরবানের থানচিতে বিজিবি টহল দল কর্তৃক মায়ানমারে পাচারের সময় ১,৫০০ পিস মশারী ও ১০৮টি নৌকার প্রপেলার জব্দ এবং ০৫ জন আসামিকে থানায় সোপর্দ করা হয়েছে।
২৭ ডিসেম্বর বিজিবির নিজস্ব গোয়েন্দা সূত্রে জানা যায়, ২৬ ডিসেম্বর ২০২৫ তারিখ থানচি বাজার পোস্টের বিপরীত পাশে অবস্থিত জিনিঅং পাড়া এলাকায় একটি ট্রাক থেকে সাদা বস্তাবন্দী মালামাল সীমান্ত দিয়ে মায়ানমারে পাচারের উদ্দেশ্যে দুটি নৌকায় তোলা হচ্ছে। উক্ত তথ্যের ভিত্তিতে ৩৮ বিজিবি কর্তৃক দায়িত্বপূর্ণ সকল নৌ চেকপোস্টকে তৎপরতা জোরদারের নির্দেশনা প্রদান করে।
পরবর্তীতে আনুমানিক ১৫:৩০ ঘটিকায় বলিপাড়া ব্যাটালিয়নের টেন্ডমুখ নৌ চেকপোস্টে সন্দেহভাজন নৌকা দুটিকে থামিয়ে তল্লাশি করা হলে ১৯টি বস্তায় মোট ১,৫০০ পিস মশারী এবং ১টি বস্তায় ১০৮টি নৌকার প্রপেলার ও চোরাচালানের কাজে ব্যবহৃত দুটি ইঞ্জিন চালিত নৌকা জব্দ করা হয়। এ সময় নৌকায় থাকা ০৫ জন ব্যক্তিকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানান যে, উদ্ধারকৃত মালামাল মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। পরবর্তীতে বিজিবি কর্তৃক আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য আটক ০৫ জন আসামী ও জব্দকৃত মালামাল থানচি থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।
বলিপাড়া জোন (৩৮ বিজিবি) অধিনায়ক ও পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইয়াসির আরাফাত হোসেন, বিপিএমএস  জানায়, সীমান্ত এলাকায় অবৈধ পাচার রোধ, নিরাপত্তা নিশ্চিতকরণ ও আইন-শৃঙ্খলা বজায় রাখতে তাদের অভিযান নিয়মিতভাবে অব্যাহত রয়েছে।



ফেসবুক কর্নার