June 5, 2026, 10:59 am
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

বিএনপি’র নির্বাচনী প্রচারণায় অংশ নিতে হেলিকপ্টারযোগে গ্রামে ফিরলেন প্রবাসী

অভয়নগর প্রতিবেদক

মুকসুদপুর প্রতিনিধিঃ
আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপি’র মনোনীত ধানের শীষ প্রতীকের এমপি প্রার্থী সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নিতে দীর্ঘ ১০ বছর পর সৌদি আরব থেকে বিমান যোগে রাজধানী ঢাকায় অবতরণের পর হেলিকপ্টারে চড়ে শনিবার দুপুরে মুকসুদপুর উপজেলার কাশালিয়া নিজ গ্রামে পৌঁছালেন মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, সৌদি প্রবাসী, বিশিষ্ট সমাজসেবক শাহাবুদ্দিন মিয়া।
হেলিকপ্টারে সফরসঙ্গী হিসেবে শাহাবুদ্দিন মিয়ার বাবা আব্দুল হান্নান মিয়া, দুই সন্তান সহ শাহাবুদ্দিন মিয়ার রাজনৈতিক উপদেষ্টা প্রকৌশলী খসরুল আলম উজ্জ্বল উপস্থিত ছিলেন।
হেলিকপ্টার থেকে অবতরণের পর রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সকাল থেকে অপেক্ষমান নবীন-প্রবীণ সহ সকল শ্রেণি-পেশার প্রায় সহস্রাধিক মানুষ শাহাবুদ্দিন মিয়াকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন।
এ সময় মুকসুদপুর উপজেলা বিএনপির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক, সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী শাহাবুদ্দিন মিয়া জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তিনি গোপালগঞ্জ-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকে এমপি পদপ্রার্থী- সেলিমুজ্জামান সেলিমের পক্ষে নির্বাচনী প্রচার-প্রচারণায় অংশ নেওয়ার জন্যই তিনি দেশে ফিরেছেন। দল-মত নির্বিশেষে সকলকে ঐক্যবদ্ধভাবে সেলিমুজ্জামান সেলিমকে বিপুল ভোটে জয়যুক্ত করতে তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন



ফেসবুক কর্নার