June 5, 2026, 12:00 pm
শিরোনাম :
দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া বিজয়নগরে ২০ কেজি গাঁজাসহ শীর্ষ মাদক কারবারি গ্রেফতার

কলেজ ছাত্র হ*ত্যার মামলার যাবজ্জীবন সাজা প্রাপ্ত প্রধান আসামি আ*টক

অভয়নগর প্রতিবেদক

শাহজাদপুর সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরের আলোচিত কলেজছাত্র সাব্বির হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত প্রধান আসামি মোঃ ওয়াজ আলীকে (৬০) বগুড়া থেকে গ্রেফতার করা করা হয়েছে পুলিশ ও র‍্যাবের যৌথ অভিযানে।

আজ শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুরে গ্রেফতারকৃত ওয়াজ আলীকে শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

জানা যায়, গতকাল বৃহস্পতিবার গভীর রাতে শাহজাদপুর থানার উপ-পরিদর্শক এমদাদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল, বগুড়ার শেরপুর থানা পুলিশের একটি দল ও র‍্যাবের একটি দলের সমন্বয়ে অভিযান চালিয়ে শেরপুর পৌর শহরের কসাইপট্টি মহল্লার একটি বাড়ি থেকে ওয়াজ আলীকে গ্রেফতার করে। পরে রাতেই তাকে শাহজাদপুর থানায় নিয়ে আসা হয়।

উল্লেখ্য, ২০১২ সালের ২৩শে আগষ্ট সকালে উপজেলার পোতাজিয়া বাজারে প্রতিপক্ষের হামলায় গুরুতর আহত হয় কলেজ ছাত্র ছাব্বির। পরে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। পরে নিহত ছাব্বিরের পিতা ওসমান গনি বাদী হয়ে ওয়াজ আলীকে প্রধান আসামি করে বেশ কয়েকজনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন।

দীর্ঘ ১৩ বছর বিচারিক কাজ চলার পর গত বছরের ২৪শে আগষ্ট আদালত প্রধান আসামি ওয়াজ আলী সহ ৭ জনকে যাবজ্জীবন এবং ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন । তখন থেকেই ওয়াজ আলী পলাতক ছিল।

এই বিষয়ে শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম বলেন, তথ্যপ্রযুক্তির সহযোগিতায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ওয়াজ আলীর অবস্থান সনাক্ত করে র‍্যাবের সহযোগিতায় শেরপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। আজ দুপুরে গ্রেফতারকৃত ওয়াজ আলীকে শাহজাদপুর আমলী আদালতের মাধ্যমে সিরাজগঞ্জ কারাগারে পাঠানো হয়েছে।



ফেসবুক কর্নার