August 5, 2026, 12:01 pm
শিরোনাম :
জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল শেয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর বস্তির জীবন ছেড়ে আজ দুই বাড়ির মালিক অভিনেত্রী সিএনজির গোপন বক্সে থেকে গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আজ দুই মেগা কনসার্ট কেন্দ্রের বোঝাপড়া তৃণমূলে এলে কি আলিফের চোখটা যেত: তাসনিম জারা শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: মিজানুর রহমান আজহারী রাষ্ট্রপতির সামনেই জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে হট্টগোল ফিরে দেখা ৩৬ জুলাই মুক্তিকামী জনতার আকাঙ্ক্ষার স্রোত নামে শহীদ মিনারে কেমন ছিল ৫ আগস্ট ঢাকার সকাল

ত্রিশাল প্রেস ক্লাবের নির্বাচনে সভাপতি মুজিব ও সম্পাদক নোমান নির্বাচিত

অভয়নগর প্রতিবেদক

ময়মনসিংহের ত্রিশালের ঐতিহ্যবাহী ত্রিশাল প্রেস ক্লাবের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার সম্পন্ন হয়েছে। ২০২৬-২০২৭ সেশনের এ নির্বাচন ওইদিন বেলা ১২টা থেকে ২টা পর্যন্ত সদস্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী, প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন, সহকারী উপজেলা সমাজসেবা এমদাদুল্লাহ গোলাপ।
বিকাল ৪টায় নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও উপজেলা নির্বাহী অফিসার আরাফাত সিদ্দিকী। ঘোষিত ফলাফলে সভাপতি হিসেবে খোরশিদুল আলম মুজিব (দৈনিক যুগান্তর ও নাগরিক টিভি) ও সাধারণ সম্পাদক পদে মোস্তাফিজুর রহমান নোমান (দৈনিক কালের কণ্ঠ) নির্বাচিত হয়েছেন।
নির্বাচিত অন্যান্যরা হলেন, সহ সভাপতি মোঃ রেজাউল করিম বাদল (দৈনিক সংবাদ), যুগ্ম সাধারণ সম্পাদক মুহাম্মদ মামুনুর রশিদ (দৈনিক বাংলা), সদস্য পদে শামীম আজাদ আনোয়ার (সাপ্তাহিক ত্রিশাল বার্তা), দেলোয়ার হোসেন (দৈনিক কালবেলা), রফিকুল ইসলাম শামীম (দৈনিক স্বদেশ প্রতিদিন), মতিউর রহমান সেলিম (দৈনিক সমকাল), এএসএম হোসাইন শাহেদ (যমুনা টিভি) বিজয়ী হয়েছেন।
ফলফল ঘোষণায় উপস্থিত ছিলেন ত্রিশাল থানার অফিসার ইনচার্জ ফিরোজ হোসেন, ভালুকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুমন।



ফেসবুক কর্নার