August 5, 2026, 1:02 pm
শিরোনাম :
জবিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল শেয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর বস্তির জীবন ছেড়ে আজ দুই বাড়ির মালিক অভিনেত্রী সিএনজির গোপন বক্সে থেকে গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আজ দুই মেগা কনসার্ট কেন্দ্রের বোঝাপড়া তৃণমূলে এলে কি আলিফের চোখটা যেত: তাসনিম জারা শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: মিজানুর রহমান আজহারী রাষ্ট্রপতির সামনেই জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে হট্টগোল

যশোর-৪ আসনে জাপার মনোনয়ন পেলেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদ আহমেদ

অভয়নগর প্রতিবেদক

যশোর-৪ (অভয়নগর–মনিরামপুর আংশিক) আসনে জাতীয় পার্টির (জাপা) প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল এম মাসুদ আহমেদ। শুক্রবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে দলের মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেন। তালিকায় যশোর-৪ আসনে এম মাসুদের নাম ঘোষণা করা হয়।
এম মাসুদ আহমেদ নওয়াপাড়া পৌরসভার সিরাজকাঠি এলাকার প্রয়াত মকবুল আহমেদ মোল্লার ছেলে। তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর অভয়নগর উপজেলা শাখার উপদেষ্টা এবং ঢাকাস্থ অভয়নগর সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।
তিনি ১৯৮৫ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান করেন। দীর্ঘ ৩৬ বছরের কর্মজীবনে সততা, শৃঙ্খলা, নেতৃত্ব ও পেশাগত দক্ষতার জন্য তিনি ব্যাপক সুনাম অর্জন করেন। এর আগে তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং চীনে উচ্চতর সামরিক প্রশিক্ষণ গ্রহণ করেন।
মনোনয়ন ঘোষণার পর স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন আলোচনা তৈরি হয়েছে। এম মাসুদের প্রার্থিতা মাঠের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা।



ফেসবুক কর্নার