August 5, 2026, 1:03 pm
শিরোনাম :
জবিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল শেয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর বস্তির জীবন ছেড়ে আজ দুই বাড়ির মালিক অভিনেত্রী সিএনজির গোপন বক্সে থেকে গাঁজা উদ্ধার, চালক গ্রেপ্তার জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে রাজধানীতে আজ দুই মেগা কনসার্ট কেন্দ্রের বোঝাপড়া তৃণমূলে এলে কি আলিফের চোখটা যেত: তাসনিম জারা শান্তির বাংলাদেশ চাই, সংঘাতের নয়: মিজানুর রহমান আজহারী রাষ্ট্রপতির সামনেই জুলাই শহীদদের ডকুমেন্টারি ঘিরে হট্টগোল

অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর স্মরণে নাগরিক সভা

অভয়নগর প্রতিবেদক

যশোর প্রেসক্লাব মিলনায়তনে যশোর জেলার কেশবপুর উপজেলার কৃতি সন্তান, বিজ্ঞ আইনজীবী, পরিচ্ছন্ন রাজনীতিক ও বিশিষ্ট সামাজিক ব্যক্তিত্ব অ্যাডভোকেট বদরুজ্জামান মিন্টুর প্রয়াণে শনিবার সকালে এক নাগরিক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। যশোরস্থ কেশবপুর নাগরিক সমাজের উদ্যোগে আয়োজিত এ স্মরণসভায় তাঁর কীর্তিময় জীবন, আইন পেশায় অসামান্য অবদান এবং সামাজিক কর্মকাণ্ডকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।
স্মরণসভায় মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন মরহুমের সহধর্মিণী গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব রুখসানা হাসিন, এনডিসি। যশোর আইনজীবী সমিতির সাবেক সহকারী সম্পাদক ও মানবাধিকার কর্মী অ্যাডভোকেট তাহমিদ আকাশ রিপনের কাব্যিক সঞ্চালনায় মরহুমের সংক্ষিপ্ত জীবনী পাঠ করেন জেলা তথ্য অফিসার এলিন সাঈদ-উর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন যশোর জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট আবু মোর্তজা ছোট, যশোর সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মো. আলাউদ্দিন, যশোর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও পিপি অ্যাডভোকেট ইদ্রিস আলী, সিনিয়র আইনজীবী আব্দুল মজিদ, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান টুকুন, আইনজীবী সমিতির সাবেক সম্পাদক অ্যাডভোকেট জুলফিকার আলী জুলু এবং মরহুমের ছোট ভাই ও বিশিষ্ট রাজনীতিক মাসুদুজ্জামান মাসুদ।
এ ছাড়া স্মৃতিচারণমূলক বক্তব্য দেন সরকারি বিএল কলেজের প্রভাষক আব্দুর রহিম, যশোর পোস্ট অফিসের সহকারী পোস্ট মাস্টার রবিউল হক রয়েল, পারটেক্স গ্রুপের সাবেক এরিয়া ম্যানেজার লাভিন ফেরদৌসুর রহমান, বাংলাদেশ রেলওয়ের কর্মকর্তা বদরুজ্জামান, অ্যাডভোকেট মো. ওয়াজিউর রহমান, ছাত্রনেতা সাজ্জাদুল কবীর মিল্টন, প্রবাসী কল্যাণ ব্যাংকের ম্যানেজার মাসুদুর রহমান, দৈনিক প্রজন্ম একাত্তরের সম্পাদক মো. ওহাবুজ্জামান ঝন্টু, যশোর শিক্ষা বোর্ডের সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক কামাল হোসেন ও অ্যাডভোকেট মিলন মিত্র প্রমুখ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করা হয় এবং শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন প্রভাষক ড. হাদীউজ্জামান সোহাগ। স্মরণসভায় যশোরস্থ কেশবপুরের সরকারি–বেসরকারি দপ্তরের কর্মকর্তা, আইনজীবী, ব্যাংকার, শিক্ষক, ব্যবসায়ী, প্রকৌশলী, সাংবাদিক, ছাত্র-ছাত্রীসহ নানা শ্রেণি-পেশার প্রায় দেড় শতাধিক গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশ নেন।



ফেসবুক কর্নার