May 14, 2026, 12:14 pm
শিরোনাম :
শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা শিবচরে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু অতিবর্ষণ ও জলাবদ্ধতায় স্থবির রৌমারী, ১৮৪ মিমি বৃষ্টিতে বিপর্যস্ত জনজীবন সরকারের উন্নয়ন বার্তা পৌঁছে দিতে গুইমারায় তথ্য অফিসের প্রেস ব্রিফিং ইবি থিয়েটারের নতুন নেতৃত্বে প্রণয় ও জ্যোতি

আইন শৃঙ্খলা সমুন্নত রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে  কালীগঞ্জে মতবিনিময় সভায় ইউএনও

অভয়নগর প্রতিবেদক

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আচরণবিধি মেনে  কোন আলোকসজ্জা, গেট ,প্যান্ডেল সড়কের উপরে নির্বাচনী ক্যাম্প করা যাবে না। প্রত্যেক ওয়ার্ডে নিজ, নিজ রাজনৈতিক দল বা স্বতন্ত্র প্রার্থীদের একটি করে নির্বাচনী ক্যাম্প সহ ইউনিয়ন পর্যায়ে একটি করে নির্বাচনী ক্যাম্প স্থাপন করা যাবে। দলীয় কার্যালয়ে কোন নির্বাচনী ক্যাম্প স্থাপন বা কোন কার্যক্রম চালানো যাবে না। প্রচার প্রচারণার কাজে ৩টির বেশি মাইক ব্যবহার করা এবং বিকাল ২ টা থেকে রাত ৮ টা পর্যন্ত প্রচার-প্রচারণা চালানো যাবে। নির্বাচনী সভা, সমাবেশ করার আগে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে অনুমতি নিতে হবে। এবং বিশেষ নিরাপত্তার জন্য ২৪ ঘন্টা আগে পুলিশ প্রশাসনকে জানাতে হবে। কোন প্রকার দেওয়াল লিখন, দেয়ালে পোস্টার মারা ,গাছে পোস্টার ঝোলানো থেকে প্রার্থীদের নিষেধ করা হয়েছে। নিষেধ অমান্য করে আচরণবিধি লংঘন করলে প্রার্থিতা বাতিল হতে পারে সে ব্যাপারে সবাইকে আচরণবিধি মেনে চলার সতর্ক উচ্চারণ করেন। আইন শৃঙ্খলা রক্ষার্থে উপজেলা প্রশাসন তথা সহকারী রিটার্নিং কর্মকর্তা সহ পুলিশ, আনসার, বিজিবি ,আর্মি সার্বক্ষণিক টহল এবং নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। কোন ধরনের নাশকতা বা নির্বাচনে বিশৃঙ্খলা ঘটানোর মতন কোন তথ্য থাকলে তা প্রশাসনকে সাথে সাথে অবহিত করার জন্য অনুরোধ জানানো হয়। প্রতীক বরাদ্দের আগে কোন প্রকার সভা ,সমাবেশ প্রচার-প্রচারণা চালানোর জন্য নিষেধ করা হয়। নিষেধ অমান্য করলে ওই প্রার্থীর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানান। এয়োদশ সংসদ নির্বাচন সুষ্ঠু ও সমন্বিত রাখার জন্য নির্বাচনী কাজে নিয়োজিত আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী সহ রিটার্নিং কর্মকর্তা যা যা করার দরকার সুষ্ঠু নির্বাচনের জন্য সেটাই করবে বলে প্রার্থী, জনপ্রতিনিধি সহ রাজনৈতিক সুধী সাংবাদিক ও প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশ্যে উপরোক্ত কথাগুলো বলেন। তিনি আরো বলেন সীমান্তবর্তী এলাকা কঠোর নজরদারিতে রাখার জন্য বিজিবি সার্বক্ষণিক সহায়তা ও নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবে। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী আচরণ বিধি প্রতিপালন ও সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখার লক্ষ্যে সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাকক্ষে রবিবার(২৮ ডিসেম্বর) বিকাল ৩ টার সময় মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার তানিয়া আক্তার উপরোক্ত কথাগুলো বলেন। সভায় উপজেলা নির্বাচন অফিসার আলী সোহাল জুয়েলের  পরিচালনায় নির্বাচনী বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভুমি) মোঃ মাইনুল ইসলাম খান, অতিরিক্ত পুলিশ সুপার (কালিগঞ্জ সার্কেল) আরিফিন জুয়েল (বি পি এম), থানার অফিসার্স ইনচার্জ মোঃ জুয়েল হোসেন । এ ছাড়াও উক্ত সভায় নির্বাচনী বিষয় নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলীয় ও স্বতন্ত্র প্রার্থী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, প্রশাসনিক ব্যক্তিবর্গ সহ সুধি সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। ওই সময় বিভিন্ন সমস্যা ও দাবি নিয়ে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বিএনপি’র প্রার্থী আলহাজ্ব কাজী আলাউদ্দিন, জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুহাদ্দিস রবিউল বাশারের প্রতিনিধি উপজেলা জামায়াতের সহকারি সেক্রেটারি অধ্যাপক আব্দুর রউফ, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য শেখ এবাদুল ইসলাম সাবেক সদস্য সচিব ডাঃ শফিকুল ইসলাম বাবু ছাত্র সমন্বয়ক মারুফ হোসেন, আবু হামজা সহ সুধি সাংবাদিকরা বক্তব্য রাখেন।



ফেসবুক কর্নার