March 9, 2026, 10:04 pm
শিরোনাম :
এবার তুরস্কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা নতুন হেড কোচ পেল শ্রীলঙ্কা ক্রিকেট দল ইরানের পক্ষে পোস্ট, বাহরাইনে বাংলাদেশি গ্রেপ্তার শাহজালাল বিমানবন্দরে যাত্রীর লাগেজে মিললো ৪ হাজার ৩৬৪ পিস ইয়াবা হেলিকপ্টার বিধ্বস্তে আমিরাতের দুই সৈন্য নিহত তেলের প্রধান ডিপোগুলোতে সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ কয়রা সদর ইউনিয়নে এলএলএপি অভিযোজন প্রক্রিয়ার ত্রৈমাসিক ফলোআপ সভা অনুষ্ঠিত ভাঙ্গুড়ার মেধাবী শিক্ষার্থী রিজওয়ান হোসেন রাজশাহী ক্যাডেট কলেজে চান্স অর্জন ব্রাহ্মণবাড়িয়ায় ডিকে বেকারিতে নিষিদ্ধ হাইড্রোজ ব্যবহারের দায়ে ২০ হাজার টাকা জরিমানা বান্দরবানে পার্বত্য জেলা আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

শহীদ মো. ইকবাল হোসেনের মনোনয়ন দাবিতে মনিরামপুরে বিক্ষোভ মিছিল

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যশোর-৫ (মনিরামপুর) আসনে বিএনপির মনোনয়ন নিয়ে তৃণমূলের মাঝে তীব্র প্রতিক্রিয়া ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। উপজেলা বিএনপির সভাপতি শহীদ মো. ইকবাল হোসেনের ঘোষিত মনোনয়ন পরিবর্তন করে জমিয়তে উলামায়ে ইসলামের নেতা রশিদ বিন ওয়াক্কাসকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে মনিরামপুরজুড়ে বিক্ষোভ, প্রতিবাদ ও প্রতিক্রিয়ার ঝড় শুরু হয়েছে।
এরই ধারাবাহিকতায় গত কয়েকদিন ধরে মনিরামপুর উপজেলা বিএনপি বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। কাফনের কাপড় পরে রাজপথে নেমে প্রতিবাদ, মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের মাধ্যমে নেতাকর্মীরা শহীদ মো. ইকবাল হোসেনের মনোনয়ন বহালের দাবি জানিয়ে আসছেন। সর্বশেষ কর্মসূচির অংশ হিসেবে মনিরামপুর উপজেলার ১৭টি ইউনিয়ন ও একটি পৌরসভায় একই দিনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
১৪ নম্বর দুর্বাডাঙ্গা ইউনিয়নে বিএনপির সহ-সভাপতি মো. হারুনুর রশীদের নেতৃত্বে কোনাকোলা বাজারে বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে নারী-পুরুষসহ শতশত নেতাকর্মী অংশগ্রহণ করেন। ইউনিয়ন বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মো. সবুর রহমানের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ইউনিয়ন বিএনপির সহ-সাধারণ সম্পাদক মো. আসাদুজ্জামান ও সহ-সভাপতি মো. হারুনুর রশীদ।
বক্তারা বলেন, দীর্ঘ ১৭ বছর হামলা, মামলা ও নির্যাতনের মধ্যেও শহীদ মো. ইকবাল হোসেন মনিরামপুর বিএনপিকে সংগঠিত ও ঐক্যবদ্ধ রেখেছেন। যখন দলের জন্য কঠিন সময়, তখন তিনি ছিলেন তৃণমূলের একমাত্র ভরসা। আজ যখন সংগঠনের সুদিনের সম্ভাবনা তৈরি হয়েছে, তখন এমন একজন ত্যাগী নেতার মনোনয়ন পরিবর্তন করা কতটা যুক্তিসঙ্গত— তা দলীয় নীতিনির্ধারকদের গভীরভাবে বিবেচনা করা উচিত।
বক্তারা আরও সতর্ক করে বলেন, যদি মনিরামপুরের বাস্তবতা উপেক্ষা করে শহীদ মো. ইকবাল হোসেনের পরিবর্তে অন্য কাউকে মনোনয়ন দেওয়া হয়, তবে তার খেসারত দিতে হবে দলকেই। তাই তারা বিএনপির হাইকমান্ডের উদ্দেশে বলেন, আমরা স্থানীয় রাজনীতি করি, মাঠের বাস্তবতা আমরা জানি। মনিরামপুর বিএনপির অস্তিত্ব রক্ষায় এবং দলকে শক্তিশালী করতে শহীদ মো. ইকবাল হোসেনের মনোনয়ন বহাল রাখা সময়ের দাবি।



ফেসবুক কর্নার