June 5, 2026, 1:10 pm
শিরোনাম :
সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নদীতে পড়ে গেল বাস  ৭বছরের শিশি ধর্ষণের অভিযোগে গণপিটু ‘নিতে ধর্ষকের মৃত্যু বিশ্বজুড়ে এল নিনোর শঙ্কা, কতটা প্রস্তুত বাংলাদেশ? বিদ্যুৎ-জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে খুলনায় জামায়াতের বিক্ষোভ মিছিল খাল সংস্কারে গতি, কৃষকদের স্বস্তি; কাজ পরিদর্শনে এমপি জাহাঙ্গীর আলম অনলাইন জুয়া ও বিভিন্ন মামলায় ৬ জন গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ইসলামি ব্যাংকের গ্রাহকদের মানববন্ধন, আমানতের সুরক্ষা ও চেয়ারম্যান অপসারণের দাবি ভাঙ্গায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত দুই কিশোর, সুস্থতা কামনায় এলাকাবাসীর দোয়া

সাতক্ষীরার-৪টি আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াতের প্রার্থিরা

অভয়নগর প্রতিবেদক

ওমর ফারুক মুকুল,স্টাফ রিপোর্টার,সাতক্ষীরা।
 উৎসব মুখর পরিবেশে সাতক্ষীরা-৩ আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় শুরা সদস্য ও খুলনা অঞ্চল টিম সদস্য মুহাদ্দিস রবিউল বাশার।
 রবিবার (২৮ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মিজ্ আফরোজা আখতারের কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। মিজ্ আফরোজা আখতার জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা। একই সময়ে জেলা রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমাদেন সাতক্ষীরা-২ আসনে জামায়াতের প্রার্থী মুহাদ্দিস আব্দুল খালেক ও  সাতক্ষীরা-৪ আসনের প্রার্থী সাবেক এমপি গাজী নজরুল ইসলাম।
এসময় জেলা জামায়াতের আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,ইসলামি আন্দোলন বাংলাদেশের  সাতক্ষীরা জেলা আমির,জামায়াতের জেলা নায়েবে আমীর শেখ নুরুল হুদা,ডা.মাহমুদুল হক,জেলা সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,সহকারি সেক্রেটারী অধ্যাপক ওমর ফারুক,কর্মপরিষদ সদস্য এড আব্দুস সোবহান মুকুল,এড.আজিজুল ইসলাম, অফিস সেক্রেটারি মাওলানা রুহুল আমিন,শহর আমীর জাহিদুল ইসলাম,সদর আমির মাওলানা মোশারফ হোসেন,কালিগঞ্জ আমির মোহাস্মদ আলী, আশাশুনি আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার,শহর সেক্রেটারি খোরশেদ আলম,সদর সেক্রেটারি মাওলানা হাবিবুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য,সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী,সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি।

আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর ভোটগ্রহণ ১২ ফেব্রুয়ারি।



ফেসবুক কর্নার