August 5, 2026, 1:56 pm
শিরোনাম :
জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়ন করা হবে:প্রতিমন্ত্রী আমার কমন সেন্স বলছে, শেখ হাসিনা দেশে ফিরে আসবেন: রুমিন ফারহানা রাষ্ট্রপতির সামনেই এনসিপি নেতা মাহিন সরকারকে মারধরের অভিযোগ সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় নিষিদ্ধ সিরাপ উদ্ধার জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন না করার অভিযোগ, তালাবদ্ধ বিদ্যালয় ঘিরে ক্ষোভ পাথরঘাটায় ছাত্রদলের সন্ত্রাসবিরোধী মিছিল ও সমাবেশ জবিতে সংবাদ সংগ্রহে গিয়ে সাংবাদিকের ওপর হামলার অভিযোগ হাসিনার মতোই জনগণ তারেক রহমানের বিচার করবে: নাসীরুদ্দীন পাটওয়ারী জুলাই সনদের আলোকে বৈষম্যহীন বাংলাদেশ গড়তে সরকার প্রতিশ্রুতিবদ্ধ: প্রতিমন্ত্রী মীর হেলাল শেয়ালের হাতে মুরগি তুলে দেওয়ার মতো ভুল করেছি: চরমোনাই পীর

চৌগাছায় ইউপি সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা ও সংবাদ প্রকাশের প্রতিবাদে মানববন্ধন

অভয়নগর প্রতিবেদক

যশোরের চৌগাছা উপজেলার পাশাপোল ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আলী কদর বিশ্বাসের বিরুদ্ধে কিছু অনলাইন মিডিয়ায় প্রকাশিত মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। রবিবার (২৮ ডিসেম্বর) বিকেল চারটায় পাশাপোলের হাউলী গ্রামের ঝাউতলা এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে পাশাপোল ইউনিয়নের হাউলী পশ্চিমপাড়া মাঠে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ইউপি সদস্য আলী কদর বিশ্বাস ও আব্দুস সালাম উভয় পক্ষ থানায় পৃথক মামলা দায়ের করে। বিষয়টি বর্তমানে আইনগত প্রক্রিয়াধীন থাকলেও একটি পক্ষ উদ্দেশ্যপ্রণোদিতভাবে কিছু অনলাইন মিডিয়ায় আলী কদর বিশ্বাসকে জড়িয়ে মিথ্যা ও ভিত্তিহীন সংবাদ প্রকাশ করিয়েছে।

সংবাদে দাবি করা হয়, ঘটনার দিন মারামারির সময় ইউপি সদস্য আলী কদর বিশ্বাস প্রকাশ্যে অস্ত্র বের করেন এবং লোক দেখলে তা সরিয়ে ফেলেন, যা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন মানববন্ধনে অংশগ্রহণকারীরা।

বক্তারা আরও বলেন, ইউপি সদস্য আলী কদর বিশ্বাসের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে অস্ত্রধারী হিসেবে উপস্থাপন করে অনলাইন মিডিয়ায় অপপ্রচার চালানো হচ্ছে। এসব মিথ্যা মামলা ও বিভ্রান্তিকর সংবাদ অবিলম্বে প্রত্যাহারের দাবি জানানো হয়।

মানববন্ধনে উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য আক্তারুজ্জামান, ওয়ার্ড বিএনপির সভাপতি শামসুর রহমান, সহ-সভাপতি জুলফিকার আলী জুলু, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম, বিএনপি নেতা বাবর আলী, মহিলা ইউপি সদস্য রোমেনা বেগম, সালমা বেগম, হালিমা বেগম, আমেনা আক্তারসহ এলাকার বিপুল সংখ্যক স্থানীয় বাসিন্দা।



ফেসবুক কর্নার