
মোঃ মহাসিন,কালিগঞ্জ, সাতক্ষীরা।।রাজবাড়ী কিন্ডারাগার্টেন স্কুলে ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। আজ (২৯শে ডিসেম্বর) সোমবার, সকাল ১১ ঘটিকায় বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এ ফলাফল ঘোষণা করা হয়। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত করেন মুসকান মুনতোহা ও গীতা থেকে পাঠ করেন সম্পদ স্বর্নকার। ইংরেজীতে বক্ত্যেব্য প্রদান করেন আরহাম আল-মুত্তাকী ও লামিয়া সুলতানা কাকুলি।
উক্ত ফলাফল প্রকাশ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ গোলাম শাহনাওয়াজ রাজু , সহঃ অধ্যাপক, কাটুনিয়া রাজবাড়ী কলেজ, প্রধান অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ মোরশেদ আলম, সহঃ অধ্যাপক, কাটুনিয়া রাজবাড়ী কলেজ, বিশেষ অতিথী হিসাবে উপস্থিত ছিলেন, মোঃ সিরাজুল ইসলাম, সহ-সভাপতি, রাজবাড়ী কিন্ডারগার্টেন স্কুল, ক্বারী আফতাবুজ্জামান, আমির, বাংলাদেশ জামায়াতে ইসলামী, রতনপুর ইউনিয়ন শাখা,মোঃ শফিউল আযম, প্রভাষক, কাটুনিয়া রাজবাড়ী কলেজ, জি,এম আনারুজ্জামান, প্রভাষক, কাটুনিয়া রাজবাড়ী কলেজ, মোঃ আলমগীর হোসেন, রোমানিয়া প্রবাসী ও চেয়ারম্যান পদপ্রার্থী, রতনপুর ইউনিয়ন, মোঃ আব্দুর রহমান, উপ-সহকারি ভূমি কমকতা, রতনপুর ইউনিয়ন, মোঃ সুমন আহম্মেদ, ইউপি সদস্য, রতনপুর ইউনিয়ন, মোঃ রিফাত ইমরান, সহঃ শিক্ষক, গনেশপুর সরঃ প্রাঃ বিদ্যালয় ও প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ, বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য, শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে আলোচনা সভার মাধ্যমে শিক্ষার্থীদের সাফল্য তুলে ধরা হয় এবং ভবিষ্যৎ শিক্ষা কার্যক্রম নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করা হয়।
বিদ্যালয় সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষে প্লে গ্রুপ থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত বিভিন্ন শ্রেণিতে পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে অধিকাংশই সাফল্যের সঙ্গে উত্তীর্ণ হয়েছে। উল্লেখযোগ্য সংখ্যক শিক্ষার্থী কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জন করে বিদ্যালয়ের সার্বিক শিক্ষার মানকে আরও সমৃদ্ধ করেছে।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যবে বলেন, “২০২৫ শিক্ষাবর্ষের এই সন্তোষজনক ফলাফল শিক্ষকদের নিরলস পরিশ্রম, শিক্ষার্থীদের নিয়মিত অধ্যয়ন এবং অভিভাবকদের আন্তরিক সহযোগিতার সমন্বিত ফল। আমাদের লক্ষ্য শুধু ভালো ফলাফল নয়, বরং নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন শিক্ষার্থী গড়ে তোলা।”
প্রধান শিক্ষক বলেন, আগামীতেও আধুনিক ও যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা নিশ্চিত করতে পাঠদান কার্যক্রম আরও জোরদার করা হবে এবং শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে সহশিক্ষা কার্যক্রম অব্যাহত রাখা হবে।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মোঃ আতাউর রহমান, সিনিয়র শিক্ষক, শিবপুর সরঃ প্রাঃ বিদ্যালয়।
অভিভাবকরা বিদ্যালয়ের ফলাফলে সন্তোষ প্রকাশ করে বলেন, রাজবাড়ী কিন্ডারাগার্টেন স্কুল দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। শিক্ষকদের নিবিড় তত্ত্বাবধান ও সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশে শিক্ষার্থীরা ধারাবাহিকভাবে ভালো ফলাফল অর্জন করছে।