May 14, 2026, 3:37 pm
শিরোনাম :
ইবিতে গ্রীন ভয়েসের আত্মরক্ষা প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ জাককানইবির নতুন উপাচার্য হলেন অধ্যাপক ড. মোশাররফ হোসেন বিষমুক্ত খাদ্য উৎপাদনে কৃষকদের এগিয়ে আসার আহ্বান মুকসুদপুরে পার্টনার কংগ্রেস অনুষ্ঠানে অতিরিক্ত পরিচালক খয়ের উদ্দিন মোল্লা উপবন এক্সপ্রেসের টয়লেট থেকে ১০ কেজি গাঁজা উদ্ধার শ্যামগঞ্জ বাজারে আমিনুল সরকারের বেকারিতে অস্বাস্থ্যকর পরিবেশের ভয়াবহ চিত্র অতিরিক্ত সোডা ব্যবহার, নোংরা পরিবেশে খাদ্য উৎপাদন—জনস্বাস্থ্যে মারাত্মক ঝুঁকির অভিযোগ ইপিজেডে রাস্তা দখল ও চাঁদাবাজির অভিযোগে আতঙ্কে হকার-শ্রমিকরা গর্জনিয়ায় পুলিশের অভিযানে ১ লাখ ইয়াবা উদ্ধার ঝিকরগাছায় দ্রুতগতির মোটরসাইকেলের ধাক্কায় নৈশপ্রহরীর মৃত্যু যৌতুকের দাবিতে স্ত্রী হত্যা: রাঙামাটিতে স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড কুড়িগ্রামে খাদে পড়ার উপক্রম স্কুলবাস, অল্পের জন্য রক্ষা পেল শিক্ষার্থীরা

নাটোরে তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

অভয়নগর প্রতিবেদক

‎নাটোরে গত তিনদিন সূর্যের মুখ দেখা মেলেনি। ফলে তীব্র শীত ও কনকনে ঠাণ্ডা বাতাসে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। সোমবার (২৯ ডিসেম্বর) আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে জেলার ১০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

‎এদিকে তীব্র শীতের কারণে বেড়েছে ঠাণ্ডাজনিত রোগ। শ্বাসকষ্ট, ডায়রিয়া, নিউমোনিয়াসহ নানা ধরনের শিবজনিত রোগ।

‎সরোজমিনে নাটোর শহর এলাকা ঘুরে দেখা যায়, শহর প্রায় ফাঁকা। বিপনিবিতানগুলো খোলা থাকলেও নেই তেমন ক্রেতার ভিড়। তবে গরম কপড়ের দোকানগুলোতে ভিড় বেড়েছে।

‎নাটোর শহরের বাজার এলাকার মাছ ব্যবসায়ী কামরুল ইসলাম বলেন, কনকনে ঠান্ডা বাতাসে টিকে থাকাই দায়। কিন্তু পেটের তাগিদে বাধ্য হয়ে মাছ নিয়ে বসতে হয়েছে।

‎চলন বিলে এখন চলছে বোরো ধান রোপণের কাজ। কনকনে ঠাণ্ডা বাতাসের মধ্যে শ্রমিকরা বাধ্য হয়েই কাজ করছেন।

‎হালতি বিলে বোরো ধান শ্রমিক রফিকুল ইসলাম বলেন, শীতে মানুষ ঘর থেকে বের হচ্ছে না। কিন্তু আমাদের উপায় নেই। পেটের তাগিদে বাধ্য হয়ে দিনমজুরের কাজ করছি।

‎নাটোর শহরের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন পুরাতন কাপড়ের দোকানগুলোতে দেখা যায় সেখানে অসংখ্য মানুষের ভিড়। অল্প টাকায় গরম কাপড় কেনার জন্য ভিড় জমেছে দরিদ্র ও নির্ণয়ের মানুষেরা।

‎আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, গতকাল নাটোরের তাপমাত্রা ১১ ডিগ্রি সেলসিয়াস থাকলেও আজকে ১০ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে। আগামী দু একদিন শীতের তীব্রতা থাকতে পারে।

‎নাটোর সদর হাসপাতালের আর এম ও ডাক্তার মাহবুবুর রহমান জানান, বর্তমানে আড়াইশো সজ্জার হাসপাতালে ৪ শতাধিক নারী শিশু ও পুরুষ চিকিৎসাধীন। এদের মধ্যে ডায়রিয়া, শ্বাসকষ্টজনিত রোগের সংখ্যাই বেশি



ফেসবুক কর্নার