June 5, 2026, 5:26 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

নবীনগরে আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত 

অভয়নগর প্রতিবেদক

ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের সলিমগঞ্জ আব্দুর রৌফ মুসলিম উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর ২০২৫) দুপুরে সলিমগঞ্জ ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম রব্বানী নয়নের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মো. এনামুল হক সরকারের সঞ্চালনায় এ সময় বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ও ব্যক্তি জীবন নিয়ে আলোচনা করে মরুহুমার বেহেশত কামনায় দোয়া পড়ানো হয়েছে।
এতে আরো আলোচনা করেছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম বাবু, নবীনগর উপজেলা বিএনপির সাবেক ধর্ম বিষয়ক সম্পাদক মো. আলী হান্টু মোল্লা, সলিমগঞ্জ ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভপতি আলী আহমদ, সাধারণ সম্পাদক জাকির হোসেন, স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ-সভাপতি একরাম হোসেন, সলিমগঞ্জ ইউনিয়ন যুব দলের সভাপতি মো. বাহার সরকার, সলিমগঞ্জ ইউনিয়ন কৃষক দলের সভাপতি নবী শিকদার, সিনিয়র সহ-সভাপতি হেলাল আহম্মেদ, বোরহান শিকদার, আমান উল্লাহ, আলেক শাহ, খলিল মিয়া, হোসেন মিয়া, ফরহাদ মিয়া, হোসেন মিয়া, সোহেল মিয়াসহ অন্যান্যরা।



ফেসবুক কর্নার