June 5, 2026, 5:27 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

খুলনায় শীতার্তদের মাঝে জাতীয় ইমাম পরিষদের কম্বল বিতরণ

Reporter Name

 ইসলামের মানবিক শিক্ষাকে সামনে রেখে “জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ” দীর্ঘদিন ধরে জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। সুবিধাবঞ্চিত মানুষকে শীতবস্ত্র সহায়তা প্রদান করা ইমামদের সামাজিক দায়িত্বের অংশ হিসেবে বুধবার (৩১ ডিসেম্বর) দাওয়াতী ও মানবিক সংগঠন “জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ” খুলনা মহানগর শাখার উদ্যোগে খুলনার শীতার্ত ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
শীতের তীব্রতা বৃদ্ধির প্রেক্ষাপটে সমাজের দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের কষ্ট লাঘবের লক্ষ্যেই এই কর্মসূচির আয়োজন করা হয়। অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ‘জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশে’র কেন্দ্রীয় সভাপতি ও ঢাকা গাউসিয়া মার্কেট জামে মসজিদের খতীব মুফতী আবদুল্লাহ ইয়াহইয়া।
এ সময় আরো উপস্থিত ছিলেন, জাতীয় ইমাম পরিষদ বাংলাদেশ খুলনা শাখার সভাপতি মুফতী জাকির হুসাইন ও সেক্রেটারী মুফতী রকিব উদ্দিন, খুলনা বাগমারা জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী মানযুর আহমাদ, দারোগারভিটা বাইতুন নাজাত জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী রবিউল ইসলাম রাফে, রাজাপুর শাহী জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী জুনাইদ আহমাদ।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা দারুল মাকাম জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী শফিকুল ইসলাম, শেখপাড়া পুরাতন জামে মসজিদের ইমাম ও খতীব মুফতী মুঈনুল ইসলাম, হরিণটানা মারকাযী জামে মসজিদের খতীব মুফতী হুমায়ূন কবীর, বাগমারা মসজিদে কুবার ইমাম ও খতীব মুফতী আবদুল্লাহ মুখতার, হাফেজ জাফর আহমাদ, মাওলানা ইকবাল হুসাইন, মাওলানা আব্দুল্লাহ আল মামুন এবং বিভিন্ন থানার প্রতিনিধি, ইমাম, খতীব ও দায়িত্বশীলগণ।
স্থানীয় জনগণ জাতীয় ইমাম পরিষদের এই মানবিক উদ্যোগকে স্বাগত জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন



ফেসবুক কর্নার