June 24, 2026, 12:59 pm
শিরোনাম :
মেসির জন্মদিনে বিশ্বজুড়ে শুভেচ্ছার জোয়ার, হিলিতেও ভক্তদের উচ্ছ্বাস ইবির ফোকলোর অ্যান্ড সোস্যাল স্টাডিজ বিভাগের নবীনবরণ ও প্রবীণ বিদায় অনুষ্ঠিত নারীকে গণধর্ষণের পর হত্যা: নয় মাস পর ডিএনএ পরীক্ষায় পরিচয় শনাক্ত, দুই আসামি গ্রেপ্তার হরমুজে আটকা ১১ হাজারের বেশি নাবিককে উদ্ধার করবে জাতিসংঘ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্ল্যানারি সেশনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী মেধা ও যোগ্যতার কঠিন পরীক্ষায় নওগাঁয় ক্যাডেট এএসআই নিয়োগ কার্যক্রম অব্যাহত হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি

চোরা শিকারীদের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, অবশেষে সুন্দরবনে অবমুক্ত

অভয়নগর প্রতিবেদক

চোরা শিকারীদের তাড়া খেয়ে একটি spotted deer (মায়াবী হরিণ) লোকালয়ে ঢুকে পড়ার পর স্থানীয়দের সহায়তায় সেটিকে আবার সুন্দরবনের গভীরে অবমুক্ত করা হয়েছে। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও লোকালয়ে হরিণ প্রবেশের এমন ঘটনা ঘটল বলে জানিয়েছেন এলাকাবাসী।
বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চোরা শিকারীদের ধাওয়া খেয়ে সুন্দরবনসংলগ্ন বৃহত্তর খোলপেটুয়া নদী পেরিয়ে শ্যামনগর উপজেলার ডুমুরিয়া গ্রামে হরিণটি ঢুকে পড়ে। খবর পেয়ে স্থানীয় সিপিজি সদস্যদের সহায়তায় বনবিভাগ হরিণটিকে উদ্ধার করে সুন্দরবনের গভীরে অবমুক্ত করে।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন কর্মকর্তা জিয়াউর রহমান জানান, চোরা শিকারী কিংবা বন্যপ্রাণীর তাড়া খেয়েই হরিণটি লোকালয়ে চলে আসতে পারে।
এদিকে সুন্দরবনে কর্মরত জেলে ও বাওয়ালিদের দাবি, সাম্প্রতিক সময়ে পশ্চিম সুন্দরবনে চোরা শিকারীদের তৎপরতা বেড়ে গেছে। এর ফলে প্রায়ই বনের মায়াবী হরিণ নিরাপত্তাহীন হয়ে লোকালয়ে প্রবেশ করতে বাধ্য হচ্ছে। তারা আরও অভিযোগ করেন, মাঝে মধ্যে কোস্টগার্ড অভিযান চালালেও বনবিভাগের তৎপরতা দৃশ্যমান নয়। ফলে বনাঞ্চলে বিষ দিয়ে মাছ ও কাঁকড়া শিকার, ফাঁদ পেতে হরিণ শিকারসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম বেড়ে গেছে।
স্থানীয় সচেতন মহল বলেন, বনদস্যুদের চাঁদাবাজি, বনবিভাগের কিছু অনিয়ম এবং অবৈধ শিকার বন্ধ না হলে সুন্দরবনের বন্যপ্রাণী চরম ঝুঁকির মুখে পড়বে। তারা সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষায় কঠোর নজরদারি ও যথাযথ আইনি পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।



ফেসবুক কর্নার