April 26, 2026, 4:24 am
শিরোনাম :
রৌমারীতে জ্বালানি সংকট: চরম ভোগান্তিতে জনজীবন, বিপাকে এসএসসি পরীক্ষার্থীরা দিরাইয়ে ২৫ লিটার চোলাইমদসহ যুবক গ্রেপ্তার দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ

বান্দরবানে সাচিংপ্রু জেরীসহ ৫ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা,

অভয়নগর প্রতিবেদক

আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বান্দরবান (৩০০) সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল থেকে অংশ নেয়া পাঁচ প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়েছে। এবং এক ফ্রেমে বাঁধানোর ছবিতে বুজা যায় তারা সবাই মিলে বান্দরবান কে – রঙিন প্রচ্ছদে সাজাতে চায়।

আজ বৃহস্পতিবার ১লা  জানুয়ারি দুপুরে জেলা প্রশাসক সভা কক্ষে মনোনয়ন যাচাই-বাছাই শেষে বৈধতা ঘোষণা দেন জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার শামিম আরা রিনি।

   বিএনপি প্রার্থী সাচিংপ্রু জেরী, জামায়াতে ইসলামি প্রার্থী আবুল কালাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) প্রার্থী আবু সাঈদ মো. সুজাই, জাতীয় পার্টি (কাদের) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আবু জাফর মোহাম্মদ ওয়ালীউল্লাহ, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মাওলানা মো. আবুল কালাম আজাদসহ দলের নেতাকর্মীরা অংশ নেন।

সভা কক্ষে ঘণ্টাব্যাপী চলে প্রার্থীদের মনোনয়নপত্রের যাচাই-বাছাই। বেলা বারোটায় যাচাই-বাছাই শেষে নির্বাচনে অংশ নেয়া পাঁচজন প্রার্থীকে বৈধ হিসেবে ঘোষণা দেন রিটার্নিং কর্মকর্তা। তবে আসনটিতে কোনো স্বতন্ত্র প্রার্থী নেই।

এই সর্বশেষ বান্দরবানে আসনের নির্বাচনে অংশ নিচ্ছেন বিএনপি, জামায়াত ইসলামি, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), জাতীয় পার্টি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ। এর আগে একাদশ ও দ্বাদশ জাতীয় নির্বাচনে বিএনপি, আঞ্চলিক সংগঠন ও জাতীয় পার্টি অংশগ্রহণ করতে পারলেও জামায়াত ইসলামি ও ইসলামী আন্দোলন বাংলাদেশ নির্বাচনে অংশ নিতে পারেনি। সেটি অবসান ঘটিয়ে এবার নির্বাচনে অংশ নিতে যাচ্ছে জেলার পাঁচটি রাজনৈতিক দলের প্রার্থীরা। এবার উৎসবমুখর পরিবেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশা করেছেন ভোটাররা।

নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শামিম আরা রিনি বলেন, গত ৩০ তারিখ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল। আসন্ন নির্বাচনে অংশ নেয়া প্রার্থীরা প্রয়োজনীয় কাগজপত্র দাখিল করেছেন। প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই করে পাঁচজন প্রার্থীর মনোনয়ন বৈধ হিসেবে ঘোষণা করা হয়েছে।

উল্লেখ্য, দেশের সর্বশেষ ৩০০ নং আসন বান্দরবান জেলায় ১৩টি জাতিগোষ্ঠীর বসবাস। জেলায় মোট ভোটকেন্দ্র রয়েছে ১৮৬টি। এই আসনের মোট ভোটারের সংখ্যা ৩ লাখ ১০ হাজার ৩৬ জন। তার মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৫৮ হাজার ৮৫৯ জন ও নারী ভোটার রয়েছে ১ লাখ ৫১ হাজার ১৭৮ জন।



ফেসবুক কর্নার