June 5, 2026, 6:23 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

ফকিরহাটে প্রাথমিকে শতভাগ ও মাধ্যমিকে ৮০ ভাগ বই পেয়েছে শিক্ষার্থীরা

অভয়নগর প্রতিবেদক

২০২৬ সালে নতুন বছরের প্রথম দিনেই বাগেরহাটের ফকিরহাট উপজেলার মাধ্যমিক স্তরের শতকরা ৮০ ভাগ শিক্ষার্থীরা নতুন পাঠ্যবই হাতে পেয়েছে। এছাড়া প্রাথমিক স্তরে শতভাগ নতুন বই বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৯টা থেকে পাঠ্যপুস্তক বিতরণ কার্যক্রম শুরু হয়। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রীয় শোক দিবস থাকায় এবার বই উৎসব পালন করা হয়নি। বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদ্বয়।
ফকিরহাট উপজেলায় ৭৮টি প্রাথমিক সরকারি বিদ্যালয়, ৪৭ টি মাধ্যমিক বিদ্যালয় ও বেশ কিছু কিÐার গার্টেন স্কুল রয়েছে।
ফকিরহাট মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছর মাধ্যমিক জেনারেল ও দাখিল স্তরের জন্য ১ লাখ ৬৬ হাজার ৮২০ বইয়ের চাহিদা ছিল। এর মধ্যে ১ লাখ ৩৪ হাজার ২২০ খানা বই পাওয়া গেছে। এসব বই বছরের প্রথম দিন শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শোভা রায় জানান, চলতি বছর প্রাথমিক স্তরে বই সরবরাহে কোনো সংকট নেই এবং চাহিদার শতভাগ বই আজ বিতরণ করা হয়েছে।
অন্যদিকে মাধ্যমিক স্তরের ক্ষেত্রে এখনো সব বই পৌঁছায়নি। প্রাপ্ত বইয়ের মধ্যে মাধ্যমিক স্তরে অষ্টম শ্রেণির বাংলা বই শতকরা ৬৩.৩৬ ভাগ, নবম শ্রেণির বাংলা বই ৮২.৯২ ভাগ, দালিখ নবম শ্রেনির বাংলা বই ৮৬.৪৯ ভাগ চাহিদার বিপরীতে প্রদান করা হয়েছে। বাকী বিষয়ের শতভাগ বই প্রদান করা হয়।
ফকিরহাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা বলেন, ‘প্রাপ্ত বই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেওয়া হয়েছে। বাকী বই এসে পৌঁছালে দ্রæত সময়ের মধ্যে স্কুলসমূহে পৌছে দেওয়া হবে



ফেসবুক কর্নার