June 5, 2026, 6:23 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

খুলনা ১ আসনে ৩ জনের বাতিল ও ১০ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা 

অভয়নগর প্রতিবেদক

 সংসদীয় আসন ৯৯ খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে স্বাক্ষর জালিয়াতি ও ভিন্ন এলাকার ভোটার হওয়ায় মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের দ্বিতীয় দিনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।
বৃহস্পতিবার (১ জানুয়ারী ) বেলা ১১টা থেকে প্রার্থীদের মনোনয়নপত্র যাচাই-বাছাই শুরু হয়। যাচাই-বাছাইকালে ৩ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল এবং ১০ জনের প্রার্থীতা বৈধ ঘোষণা করা হয়।
খুলনার আঞ্চলিক নির্বাচন কার্যালয় সূত্রে জানা যায়, গত বছরের ৩০ ডিসেম্বর ১৩ প্রার্থী মনোনয়ন জমা দেন। আজ দ্বিতীয় দিনের জমা যাচাই-বাছাই শেষে তিনজনের মনোনয়ন বাতিল করেছে রিটার্নিং অফিসার।
যাচাই-বাছাই পর্বে মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা হলেন- গণঅধিকার পরিষদের প্রার্থী জিএম রোকনুজ্জামান, তাঁর প্রস্তাবকারী অন্য এলাকার ভোটার হওয়ায় প্রার্থীতা বাতিল হয়েছে। স্বতন্ত্র প্রার্থী গোবিন্দ হালদার স্বাক্ষর জালিয়াতির কারণে এবং একই অভিযোগে স্বতন্ত্র প্রার্থী অচিন্ত্য কুমার মণ্ডলের প্রার্থীতা বাতিল হয়েছে।
বৈধ ঘোষণা হওয়া ১০ প্রার্থী হলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মো. আবু সাঈদ, বিএনপির আমির এজাজ খান, জামায়াতে ইসলামীর কৃষ্ণ নন্দী, বাংলাদেশ খেলাফত মজলিশ এর ফিরোজুল ইসলাম, জেএস ডির প্রসেনজিৎ দত্ত, বাংলাদেশ মাইনোরিটি জাতীয় পার্টি প্রবীর গোপাল রায়, বাংলাদেশ সম অধিকার পরিষদ সুব্রত মন্ডল, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির কিশোর কুমার রায়, জাতীয় পার্টির সুনীল শুভ রায়, ইসলামী ফ্রন্ট মো. জাহাঙ্গীর হোসেন



ফেসবুক কর্নার