April 26, 2026, 2:39 am
শিরোনাম :
দিরাইয়ে জন্ম নিবন্ধনে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ,ইউনিয়ন পরিষদের সচিব স্বপন তালুকদারের বিরুদ্ধে স্ত্রীকে আনতে গিয়ে শ্বশুরবাড়ির নির্যাতনে যুবকের মৃত্যু, মামলা দায়ের রাজশাহীতে হেযবুত তওহীদ ছাত্র ফোরামের বিভাগীয় সমাবেশ ‘অপরাজনীতিতে আর একটি প্রাণও অপচয় নয়’ নাইক্ষ্যংছড়িতে জাতীয় পুষ্টি সপ্তাহ ও বিশ্ব ম্যালেরিয়া দিবস পালিত রায়গঞ্জে বাসচাপায় প্রাণ গেল বৃদ্ধার দাওকান্দি কলেজে ঘটনার প্রতিবাদে সংবাদ সম্মেলন, অধ্যক্ষ ও প্রদর্শকের অপসারণ দাবি নন্দীগ্রামে খাস পুকুরে অবৈধ মাটি কাটায় অভিযান, এক্সক্যাভেটরের যন্ত্রাংশ জব্দ সাবেক জবি শিক্ষার্থী বুলেট বৈরাগী হত্যার বিচার দাবিতে জকসুর প্রতিবাদ টেকনাফে বিদেশি পিস্তল ও অস্ত্রসহ কুখ্যাত সন্ত্রাসী আটক লংগদুতে ইয়াবা সেবনের অভিযোগে ছাত্রদল নেতা ও ফার্মাসিস্ট আটক

খালেদা জিয়ার মৃত্যুতে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার’র উদ্যোগে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অভয়নগর প্রতিবেদক

কক্সবাজার প্রেসক্লাব এর জমিদাতা তিনবারের সাবেক প্রধানমন্ত্রী,বিএনপি চেয়ারপার্সন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে  সাংবাদিক ইউনিয়ন কক্সবাজারের উদ্যোগে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।
উক্ত অনুষ্ঠানে খালেদা জিয়ার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করা হয় এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

১ জানুয়ারী (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার প্রেসক্লাব মিলনায়তনে এ আয়োজন করেন সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার (জেইউসি)।
কোরআন খতম ও দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন, কক্সবাজার জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক পিপি এডভোকেট শামীম আরা স্বপ্না।
জেইউসি’র সহসভাপতি এমআর মাহবুব এর পরিচালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জেইউসি’র সভাপতি নুরুল ইসলাম হেলালী।
বিশেষ অতিথি ছিলেন, কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট তাওহীদুল আনোয়ার, কক্সবাজার প্রেসক্লাবের সহ-সভাপতি কামাল হোসেন আজাদ, সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার এর যুগ্ম সাধারণ সম্পাদক ছৈয়দ আলম, সাংগঠনিক সম্পাদক শাহেদ ইমরান মিজান, নির্বাহী কমিটির সদস্য জসিম উদ্দিন ছিদ্দিকী, মোহনা টিভির কক্সবাজার প্রতিনিধি আমানুল হক বাবুল, দৈনিক আলোকিত বাংলাদেশ ওর স্টাফ রিপোর্টার এএইচ সেলিম উল্লাহ, জেইউসির সদস্য ও বাংলাদেশ সাংবাদিক উন্নয়ন সংস্থা কক্সবাজার জেলা সভাপতি নুরুল আমিন হেলালী,জিয়াউল করিম, বৈশাখী টিভির কক্সবাজার জেলা প্রতিনিধি খোরশেদ আলম হেলালী প্রমুখ।
দোয়া মাহফিল পরিচালনা করেন য৪এবং হাফেজ মাওলানা আকতার হোসেন।
অনুষ্ঠানে অতিথিরা-দেশনেত্রী খালেদা জিয়ার জন্য প্রার্থনা করেন এবং তাঁর রাজনীতি ও গণতন্ত্রের জন্য অবদানের কথা স্মরণ করেন। তারা বলেন, খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশে গণতান্ত্রিক আদর্শের শক্ত ভিত্তি গড়ে উঠেছিল, যা দেশবাসী দীর্ঘদিন মনে রাখবে।
অতিথিরা আরো বলেন, দেশের উন্নয়ন ও গণতান্ত্রিক স্থিতিশীলতার জন্য সকলকে মানবিক ও ঐক্যবদ্ধ মনোভাব বজায় রাখতে হবে। সমবেত দোয়ার মাধ্যমে কক্সবাজারে শোক ও শ্রদ্ধার আবহ সৃষ্টি হয় এবং দেশনেত্রীর স্মৃতির প্রতি গভীর সম্মান প্রকাশ পায়।
মিলাদ মাহফিল শেষে এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।  এছাড়া বিকালে কক্সবাজার প্রেসক্লাবের পক্ষ থেকেও বেগম খালেদা জিয়ার মৃত্যুতে খতমে কুরআন,দোয়া মাহফিল ও এতিমদের মাঝে খাবার বিতরণ করা হয়।



ফেসবুক কর্নার