June 5, 2026, 8:33 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

কালীগঞ্জে মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ

অভয়নগর প্রতিবেদক

হাফিজুর রহমান কালিগঞ্জ (সাতক্ষীরা) প্রতিনিধিঃ
সাতক্ষীরার কালিগঞ্জের মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ লা জানুয়ারী) বেলা ১২ টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা  তাহমিনা পারভীনের সভাপতিত্বে ও সহকারী  শিক্ষক মো,আনোয়ারুল ইসলামের  সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা শিক্ষা অফিসার মো,আলমগীর হোসেন। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিগঞ্জ সরকারি পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের সদ্য বিদায়ী প্রধান শিক্ষক  আবুল হাসান,সহকারি জেলা শিক্ষা অফিসার আবুল খায়ের, মৌতলা ইউ,পি চেয়ারম্যান ফেরদাউস মোড়ল, সাবেক সভাপতি এস, এম হাফিজুর রহমান, মৌতলা ইউনিয়ন যুবদলের আহবায়ক কাজী আবু সাঈদ। এছাড়া অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সঞ্জীব কুমার দে, সহকারী শিক্ষক আনারুল ইসলাম,   ইকরামুল , সেলিম রেজা,  বাবলু  কুমার সেন,
মোঃ হারুনর রশীদ,  হাফিজুর রহমান ( হাফিজ),  শেখ ইমদাদুল হক, মজিবুর রহমান, শ্যামনগর মহসিন ডিগ্রী কলেজের প্রভাষক সৈয়দ রাফসান জানি, মৌতলা মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি ডা: আব্দুল মাজেদ প্রমূখ। ফলাফল ঘোষণার পরে বিদ্যালয়ের সকল ছাত্র-ছাত্রীদের মধ্যে প্রথম স্থান, দ্বিতীয় স্থান ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার তুলে দেওয়া হয়।



ফেসবুক কর্নার