June 5, 2026, 7:30 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

যশোরে আর্থিক সংকটে মানসিক চাপে কৃষকের মৃ*ত্যু

অভয়নগর প্রতিবেদক

যশোরের বাঘারপাড়া উপজেলায় ঋণজনিত মানসিক চাপে পড়ে কৃষক মো. ইলিয়াস হোসেন (৫০) মৃত্যুবরণ করেছেন। তিনি বন্দবিলা ইউনিয়নের কটুরাকান্দি গ্রামের মৃত আমজাদ আলী বিশ্বাসের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিয়াস হোসেন দীর্ঘদিন ধরে আর্থিক অনটন ও ঋণের চাপে ভুগছিলেন এবং এ কারণে তিনি মানসিকভাবে বিপর্যস্ত ছিলেন। অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে স্থানান্তরের পর চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) সকাল ৭টার দিকে তার মৃত্যু হয়।
এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার জানায়, সাম্প্রতিক সময়ে আর্থিক চাপ ও দুশ্চিন্তা তাকে প্রচণ্ডভাবে প্রভাবিত করেছিল। স্থানীয়রা অর্থনৈতিকভাবে দুর্দশাগ্রস্ত কৃষকদের জন্য সহায়তা ব্যবস্থাকে আরও শক্তিশালী করার দাবি জানিয়েছেন।



ফেসবুক কর্নার