June 5, 2026, 8:33 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

আল-হেরা উন্মুক্ত মাদ্রাসার শুভ উদ্বোধন ও শিক্ষা কার্যক্রমের পুরস্কার বিতরণী অনুষ্ঠান

অভয়নগর প্রতিবেদক

আল-হেরা উন্মুক্ত মাদ্রাসার শুভ উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার (০১ জানুয়ারি ২০২৬) এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। আল-হেরা উন্মুক্ত মাদ্রাসা ও নূরজাহান কিন্ডারগার্টেন স্কুলের যৌথ আয়োজনে প্রতিষ্ঠান চত্বরে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শুভ উদ্বোধন ঘোষণা করেন শিক্ষক, গবেষক, সম্পাদক ও সংগঠক, কবি-সাহিত্যিক ও সাংবাদিক ক্বারী মাওলানা মুফতী হারুনুর রশীদ হাবিবুল্লাহ্ মাহমুদী সাহেব (দাঃ বাঃ)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নূরজাহান কিন্ডারগার্টেন ও আল-হেরা উন্মুক্ত মাদ্রাসার পরিচালক মোঃ রবিউল ইসলাম। পুরো অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন মোঃ শাহিন।
অনুষ্ঠানকে কেন্দ্র করে ২০২৪ সালের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। পাশাপাশি ২০২৫ সালের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ, ২০২৫ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং কৃতী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়।
বক্তারা বলেন, শিক্ষার পাশাপাশি নৈতিকতা, শারীরিক সক্ষমতা ও সৃজনশীল বিকাশে সহশিক্ষা কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি ও আত্মবিশ্বাস গড়ে তুলতে সহায়ক। তারা আল-হেরা উন্মুক্ত মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও শিক্ষার মানোন্নয়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এছাড়া অনুষ্ঠানের অংশ হিসেবে ২০২৬ শিক্ষাবর্ষের জন্য শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়, যা উপস্থিত অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে ব্যাপক প্রশংসা কুড়ায়।
অনুষ্ঠানে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।



ফেসবুক কর্নার