June 5, 2026, 7:30 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

ডিসেম্বরে দেশের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ৩২২ কোটি ডলার রেমিট্যান্সের রেকর্ড

অভয়নগর প্রতিবেদক

দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স আসার রেকর্ড রয়েছে। ২০২৫ সালের মার্চে ঈদুল ফিতরকে কেন্দ্র করে এসেছিল সেটি। এখন পর্যন্ত এটিই দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্স আসার রেকর্ড। আর দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড রেমিট্যান্স এসেছে একই বছরের ডিসেম্বরে ৩২২ কোটি ডলার।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যে জানানো হয় এটি। এর আগে, দ্বিতীয় সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড ছিল গেল বছরের মে মাসে। ওই মাসে রেমিট্যান্স এসেছিল ২৯৭ কোটি ডলার।

এতে বলা হয়, ডিসেম্বরে দেশে এসেছে ৩২২ কোটি ৬৬ লাখ ৯০ হাজার ডলার, যা তার আগের মাস নভেম্বরের চেয়ে প্রায় ৩৪ কোটি ডলার বেশি। আর গত বছরের ডিসেম্বরের চেয়ে ৫৯ কোটি ডলার বেশি এসেছে। আগের বছরের একই সময়ের তুলনায় যা ২২ শতাংশ বেশি। গত নভেম্বরে রেমিট্যান্স এসেছিল ২৮৯ কোটি ডলার আর ২০২৪ সালের ডিসেম্বরে এসেছিল ২৬৪ কোটি ডলার।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, চলতি অর্থবছরে মাসভিত্তিক রেমিট্যান্স এসেছে— জুলাইয়ে ২৪৭ কোটি ৭৮ লাখ ডলার, আগস্টে ২৪২ কোটি ১৯ লাখ ডলার, সেপ্টেম্বরে ২৬৮ কোটি ৫৮ লাখ ডলার, অক্টোবরে ২৫৬ কোটি ৩৫ লাখ ডলার, নভেম্বরে ২৮৮ কোটি ৯৫ লাখ ডলার এবং ডিসেম্বরে ৩২২ কোটি ৬৬ লাখ ডলার।



ফেসবুক কর্নার