June 24, 2026, 3:43 am
শিরোনাম :
হ্যাটট্রিকের আশায় রোনালদো, বড় লিড নিয়ে বিরতিতে পর্তুগাল আ. লীগের পরিকল্পনা আইন-শৃঙ্খলা বাহিনী নস্যাৎ করে দিয়েছে : ডিএমপি কমিশনার একযোগে ১৬ আইন কর্মকর্তার পদত্যাগ, অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে জমা দিলেন পদত্যাগপত্র নোয়াখালীতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন: ৫ লাখ ৭৬ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর প্রস্তুতি মৃত্যুই আমাদের সবার শেষ গন্তব্য: পিয়া জান্নাতুল জুয়া প্রতিরোধে সংসদে বিল, সর্বোচ্চ সাজা ৭ বছরের কারাদণ্ড জলবায়ু অর্থায়ন ঝুঁকিপূর্ণ দেশগুলোর জন্য আরও সহজলভ্য করার আহ্বান জনসচেতনতা বৃদ্ধি ছাড়া দুর্নীতি নির্মূল সম্ভব নয় পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতায় স্বজনপ্রীতির অভিযোগ যোগ্যরা বঞ্চিত, সুবিধা পাচ্ছেন অযোগ্যরা; তদন্তের আশ্বাস প্রশাসনের অপপ্রচার ও দেশবিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে মানিকগঞ্জজুড়ে বিএনপির বিক্ষোভ

মোবাইল ফোন আমদানিতে কর ৬১% থেকে কমে ৪৩.৪%

অভয়নগর প্রতিবেদক

মোবাইল ফোন আমদানিতে মোট করের পরিমাণ বিদ্যমান ৬১ শতাংশ থেকে কমিয়ে ৪৩ দশমিক ৪ শতাংশ নির্ধারণ করেছে সরকার। স্মার্টফোনের বাজারে স্থিতিশীলতা ফেরাতে এবং অবৈধ হ্যান্ডসেট বন্ধে নেয়া হলো এই পদক্ষেপ।

একই সাথে দেশে মোবাইল ফোন সংযোজন বা অ্যাসেম্বল শিল্পকে উৎসাহিত করতে স্থানীয় পর্যায়ের আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে এক বিফ্রিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

সরকারের এই পদক্ষেপে বাংলাদেশে মোবাইল ফোন ইন্ডাস্ট্রি আরও বেশি ব্যাপকতা পাবে বলে আশা ব্যক্ত করেন তিনি।

শফিকুল আলম বলেছেন, ‘বিদেশ থেকে বাংলাদেশে প্রচুর ইউজ মোবাইল ফোন আনা হয়। এনে কিছুটা রিপাবলিশ করে বিক্রি করা হয়। এতে আমাদের ক্রেতা সাধারণ যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়। সরকারও অনেক ট্যাক্স থেকে বঞ্চিত হয়। আশা করা হচ্ছে, বাংলাদেশে উৎপাদিত মোবাইল ফোনের চাহিদা বাড়বে এবং এগুলোর দামও কমে আসবে।’



ফেসবুক কর্নার