March 10, 2026, 8:53 am

সাতক্ষীরা-৪ আসনে ধানের শীষকে বিজয়ী করতে ঐক্যবদ্ধ বিএনপি: সংবাদ সম্মেলনে ঘোষণা

অভয়নগর প্রতিবেদক

এস কে সিরাজ, শ্যামনগর (সাতক্ষীরা):
সাতক্ষীরা-৪ (শ্যামনগর) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অভ্যন্তরীণ সকল দ্বিধাদ্বন্দ্ব ও বিভেদ দূর করে ঐক্যবদ্ধ হওয়ার ঘোষণা দিয়েছে স্থানীয় নেতৃবৃন্দ। আসন্ন নির্বাচনে ধানের শীষ প্রতীকের প্রার্থীকে বিজয়ী করতে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন তারা।
শুক্রবার (০২ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলা বিএনপি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এই আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মাস্টার আব্দুল ওয়াহেদ এবং ধানের শীষের মনোনীত প্রার্থী ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মনিরুজ্জামান মনিরসহ দলের বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় মাস্টার আব্দুল ওয়াহেদ বলেন, “দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়নে আমরা এখন থেকে সম্পূর্ণ ঐক্যবদ্ধ। আজ থেকে আমাদের মধ্যে আর কোনো দ্বিধা-বিভক্তি নেই। আমরা সবাই মিলে ধানের শীষকে জেতাতে আপ্রাণ কাজ করে যাব—ইনশাআল্লাহ।”
মনোনীত প্রার্থী ড. মনিরুজ্জামান মনির বলেন, “সাতক্ষীরা-৪ আসনে বিএনপির মধ্যে কোনো ভেদাভেদ নেই। সকল বিভেদের ঊর্ধ্বে উঠে আমরা ধানের শীষের বিজয় নিশ্চিত করব। সাধারণ মানুষ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য তাকিয়ে  আছে।”
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—
জেলা বিএনপির সদস্য জি এম সোলায়মান কবীর, পদ্মপুকুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আমজাদুল ইসলাম, আটুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কালাম মোড়ল, শ্যামনগর পৌরসভার সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান, নুরনগর বিএনপির অন্যতম নেতা মোবারক হোসেন মন্টু, রাজু আহমেদ, লাভলু আহমেদ এবং আটুলিয়া বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আইয়ুব হোসেনসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীগন।
উপস্থিত নেতৃবৃন্দ জানান, এই ঐক্যের ফলে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের মাঝে



ফেসবুক কর্নার