June 5, 2026, 8:33 pm
শিরোনাম :
ইউনিয়ন-পৌর নির্বাচন ঘিরে বদরগঞ্জ তাঁতী দলের সাংগঠনিক প্রস্তুতি জোরদার ব্রাহ্মণবাড়িয়া ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক পারিবারিক কলহের জেরে মোরেলগঞ্জে যুবকের মৃত্যু, এলাকায় শোক সীমান্তে বিজিবির অভিযানে ৩ কোটি টাকার বেশি মূল্যের ইয়াবা জব্দ বান্দরবানে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই ৯ বসতঘর আধুনিক জালের দাপটে হারাচ্ছে গ্রামীণ ঐতিহ্য কুড়িগ্রামে ভয়াবহ আগুনে ছাই ১০৫ দোকান, ক্ষতির পরিমাণ প্রায় ১২ কোটি টাকা নারী হয়রানি নিয়ে উদ্বেগ, সচেতনতা ও প্রতিরোধে জোর সিরাজগঞ্জে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ নিহত ৩, কন্যা আশঙ্কাজনক দৌলতদিয়া ফেরিঘাটে ফের নদীতে বাস, অল্পের জন্য বেঁচে গেল চালক-হেলপার

মহাদেবপুরে টায়ার ফেটে খাদে ট্রাক: অল্পের জন্য রক্ষা পেলেন চালক ও হেলপার

অভয়নগর প্রতিবেদক

নওগাঁর মহাদেবপুর উপজেলার তেরো মাইল মোড় এলাকায় আজ এক সড়ক দুর্ঘটনা ঘটেছে। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দ্রুতগামী একটি ট্রাকের সামনের টায়ার হঠাৎ ফেটে গেলে চালক নিয়ন্ত্রণ হারান। মুহূর্তের মধ্যেই ট্রাকটি রাস্তার পাশের গভীর খাদে উল্টে পড়ে যায়।
দুর্ঘটনায় ট্রাকটির সম্মুখভাগ দুমড়েমুচড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও অলৌকিকভাবে প্রাণে বেঁচে গেছেন চালক ও হেলপার। স্থানীয়রা দ্রুত এগিয়ে এসে তাদের অক্ষত অবস্থায় উদ্ধার করেন। বর্তমানে ট্রাকটি উদ্ধারের প্রক্রিয়া চলছে। অল্পের জন্য বড় ধরনের প্রাণহানি না ঘটায় এলাকায় স্বস্তি বিরাজ করছে।



ফেসবুক কর্নার